অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


তজুমদ্দিনে ৩ জুয়াড়ি আটক


তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ৮ই এপ্রিল ২০২৩ সন্ধ্যা ০৭:৪৮

remove_red_eye

৪৪৯

এম নয়ন, তজুমদ্দিন প্রতিনিধি: তজুমদ্দিনে পুলিশ অভিযান চালিয়ে চাঁদপুর বাচ্চু মাস্টারের পুকুর পার থেকে তিন জুয়াড়িকে আটক করেন। পরে আটককৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে জুয়া আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করেন।
থানা পুলিশ জানায়, গভীর রাতে তজুমদ্দিন থানার এসআই মোঃ মামুন অর রশিদ পল্টন এর নেতৃত্বে পুলিশের একটি টিম তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ  ড়োকান্দি  বাচ্চু মাস্টারের পুকুর পাড় থেকে  অভিযান চালিয়ে তাস ও নগদ টাকাসহ ৩ জুয়াড়িকে আটক করেন।
আটক জুয়াড়িরা হলেন, চাঁদপুর ইউনিয়নের মনিরুল ইসলাম শাহিন(৩৩), রবিউল ইসলাম রবি(৩৫) নয়ন(২৫)। আটকের সময় তাদের কাছ থেকে নগদ এক হজার ৬৬০ টাকা উদ্ধার করেন পুলিশ। পরে আটকদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে ১৮৬৭ সালের জুয়া আইনের ৪ ধারায় একটি মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করেন।
জানতে চাইলে তজুমদ্দিন থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ জানান, আটককৃত তিন জন জুয়াড়ির বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।