অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

ইরাকের কুর্দিস্তানে বিস্ফোরণ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৮ই এপ্রিল ২০২৩ দুপুর ১২:২৮

remove_red_eye

৪০৩

ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তানের সুলাইমানিয়া বিমানবন্দরের কাছ থেকে শুক্রবার বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এতে আগুন ধরে গেলেও কেউ হতাহত হয়নি। নিরাপত্তা কর্মকর্তারা এ খবর জানান।
আঙ্কারা বুধবার কুর্দিস্তান ওয়ার্কাস পার্টির (পিকেকে) তৎপরতা বৃদ্ধির কারণ দেখিয়ে শহরটি থেকে বিমানের জন্যে তাদের আকাশ সীমা বন্ধ করে দিলে সৃষ্ট উত্তেজনার মধ্যেই বিস্ফোরণের খবরটি আসে।
বিমানবন্দরের নিরাপত্তা সেবার এক বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় বিকেল চারটার কিছু পরে সুলাইমানিয়া বিমানবন্দরের দেয়াল ঘেঁষে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি। তবে আগুন ধরে গেছে। 
বিমান চলাচল ব্যাহত হয়নি বলেও বিবৃতিতে উল্লেখ করা  হয়।
কুর্দিস্তান অঞ্চলের ডেপুটি প্রধানমন্ত্রীসহ স্থানীয় কর্মকর্তারা একে ‘হামলা’ হিসেবে উল্লেখ করেন।
সুলাইমানিয়া প্রাদেশিক গভর্ণর হাভাল আবু বকর এক বিবৃতিতে বলেছেন, বিমান থেকে ছোঁড়া বোমার কারনে এ বিস্ফোরণ ঘটেছে। 
তুরস্ক বুধবার বলেছে, সুলাইমানিয়ার সাথে বিমান যোগাযোগ পুনর্বিবেচনার আগে ৩ জুলাই পর্যন্ত আকাশ সীমা বন্ধ থাকবে। 
তবে আবু বাকার এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য আঙ্কারার প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, সুলাইমানিয়া ও এর বিমানবন্দর নিরাপদ।
উল্লেখ্য তুরস্ক ও তার পশ্চিমা মিত্ররা পিকেকে দলটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে।

সুত্র বাসস

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...