অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

স্মার্টফোন কিনে ঘুরে আসুন কাশ্মীর

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৭ই এপ্রিল ২০২৩ বিকাল ০৩:২৪

remove_red_eye

৪৬১

ঈদের আনন্দ আরও বাড়িয়ে তুলতে গ্রাহকদের জন্য বেশকিছু আকর্ষণীয় উপহার নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স। এই ঈদে ইনফিনিক্স স্মার্টফোন কিনলে অন্যান্য উপহারের সঙ্গে থাকছে ভূ-স্বর্গ খ্যাত কাশ্মীরে ট্যুর জিতে নেওয়ার সুযোগ।

‘আমরা আছি আপনার সঙ্গে (উই আর হিয়ার ফর ইউ)’ এই মূলমন্ত্র নিয়ে রমজান মাস জুড়েই চলবে ক্যাম্পেইনটি। ইনফিনিক্স স্মার্টফোন ক্রেতাদের জন্য আরও থাকছে মোটরসাইকেল, রেফ্রিজারেটর, হট সিরিজের আসন্ন ফোন হট ৩০ এবং ৫ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক জিতে নেওয়ার সুযোগ। এছাড়াও নোট সিরিজের স্মার্টফোন কিনলেই নিশ্চিত উপহার হিসেবে পাওয়া যাবে ব্লুটুথ হেডফোন।

০৬ এপ্রিল থেকে শুরু হয়ে ক্যাম্পেইনটি চলবে আগামী ২১ এপ্রিল পর্যন্ত। ক্যাম্পেইন নিয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে ইনফিনিক্সের অফিশিয়াল ফেসবুক পেজে।

ইনফিনিক্সের হট সিরিজের আসন্ন স্মার্টফোন হট ৩০-এ আছে আরও উন্নত প্রসেসর, স্ক্রিন, ফাস্ট চার্জিং এবং ভিডিও ফিচার। এমন সব উন্নত ফিচারের কারণে গেমিং ফোন হিসেবে এই ক্যাটাগরিতে ফোনটির অবস্থান শীর্ষে হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

দামের তুলনায় সেরা পণ্য দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে বাজারে আছে ইনফিনিক্সের নোট, হট ও স্মার্ট সিরিজের একাধিক স্মার্টফোন। দারাজ অনলাইন শপ থেকে ইনফিনিক্সের যে কোনো স্মার্টফোন কিনলেই গ্রাহকরা পেতে পারেন ৮ শতাংশ ভাউচার ডিসকাউন্ট এবং সঙ্গে আরও ১০ শতাংশ পর্যন্ত প্রিপেমেন্ট ডিসকাউন্ট। এছাড়াও আছে ছয় মাস পর্যন্ত ০ শতাংশ ইএমআইতে ফোন কেনার সুবিধা।

ইনফিনিক্স মোবিলিটি একটি উদীয়মান প্রযুক্তি ব্র্যান্ড। ২০১৩ সালে প্রতিষ্ঠিত ইনফিনিক্স ব্র্যান্ডের আওতায় বিশ্বে অনেক ধরনের ডিভাইস ডিজাইন, প্রস্তুত ও বাজারজাত করে থাকে কোম্পানিটি। তরুণদের জন্য অত্যাধুনিক প্রযুক্তির মোবাইল ডিভাইস প্রস্তুত করা তাদের মূল লক্ষ্য। এই ফোনগুলোর মূল বৈশিষ্ট্য চমৎকার স্টাইল, পাওয়ার ও পারফরম্যান্স। ইনফিনিক্সের ট্রেন্ডি ডিভাইসগুলো ব্যবহারকারীর প্রয়োজনের কথা মাথায় রেখে তৈরি করা হয়।

‘ভবিষ্যৎ আমাদের হাতের মুঠোয় (দ্য ফিউচার ইজ নাও)’ মূলমন্ত্র নিয়ে ইনফিনিক্স তরুণদের স্বকীয়তা তুলে ধরতে অনুপ্রাণিত করতে চায়। আফ্রিকা, ল্যাটিন আমেরিকা, মধ্যপ্রাচ্য, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং দক্ষিণ এশিয়ার ৪০টির বেশি দেশে ইনফিনিক্সের পণ্য বিক্রি হচ্ছে। বিস্ময়কর গতিতে বিস্তার ঘটছে ইনফিনিক্সের। ২০১৯-২০২১ সালে কোম্পানিটির অভূতপূর্ব ১৫৭ শতাংশ প্রবৃদ্ধি ঘটেছে। চমকপ্রদ ডিজাইন ও দারুণ মানের ফ্ল্যাগশিপ-লেভেল ডিভাইস প্রস্তুত করা চালিয়ে যাওয়ার বড় পরিকল্পনাও তাদের রয়েছে।

সুত্র জাগো

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...