বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৭ই এপ্রিল ২০২৩ বিকাল ০৩:২১
৪৪১
স্মার্টওয়াচের জগতে ভারতীয় সংস্থা ফায়ার বোল্ট এখন বেশ জনপ্রিয়। একের পর এক স্মার্টওয়াচ বাজারে আনছে তারা। এবার নারীদের জন্য বিশেষ ডিজাইনের স্মার্টওয়াচ নিয়ে এলো সংস্থাটি। নতুন স্মার্টওয়াচের নাম দেওয়া হয়েছে ফায়ার বোল্ট প্রিস্টিন।
স্মার্টওয়াচটি নারীদের জন্যই বাজারে আনা হয়েছে। ঘড়িটিতে একটি ১.৩২ ইঞ্চি এইচডি ডিসপ্লে রয়েছে, যা একটি রাউন্ড-স্ক্রিন ডিজাইনে পেয়ে যাবেন। ডিসপ্লেটি ৩৬০x৩৬০ পিক্সেল রেজোলিউশনের। এটি ৪৩ এমএম ডায়ালের ৩ডি কার্ভড গ্লাস সহ বাজারে এসেছে। স্মার্টওয়াচটিতে একটি ক্রাউন, শেল-প্রিন্টেড স্টেইনলেস স্টিলের বেজেল এবং ব্যাক শেল ডিজাইন রয়েছে।
ঘড়িটিতে থাকছে অনেক হেলথ ফিচার রয়েছে। হাঁটার সময় ক্যালোরি এবং কিলোমিটারের সঠিক ট্র্যাকিংয়ের জন্য ঘড়িটি ৬০টিরও বেশি স্পোর্টস মোড সাপোর্ট করে। প্রিস্টাইন স্মার্টওয়াচে স্মার্ট ব্লুটুথ কলিং, ৬০ এক্সক্লুসিভ স্পোর্টস মোড, রিমোট ক্যামেরা কন্ট্রোলের মতো অনেক দুর্দান্ত ফিচার রয়েছে।
এছাড়াও এর মাধ্যমে হার্ট রেট, SpO2 লেভেল, SpO2 ট্র্যাকিং এবং পিরিয়ড ট্র্যাক, ঘুমের সময় ট্র্যাক করতে পারবেন। স্মার্টওয়াচে দুই ধরনের মেনু লেআউট এবং অনেক ওয়াচ ফেস সাপোর্ট করে। এই ঘড়িটিতে দেওয়া হয়েছে একটি ২১০ এমএএইচ ব্যাটারি প্যাক , যা দীর্ঘ ব্যাটারি লাইফ দেয়। একবার চার্জ করলেই আপনি অনেকক্ষণ সিনেমা দেখতে পারবেন বা গান শুনতে পারবেন।
ফায়ার-বোল্ট প্রিস্টিনে স্মার্ট নোটিফিকেশন, সেডেন্টারি রিমাইন্ডার এবং আরও অনেক ফিচার পাওয়া যায়। সিলিকন স্ট্র্যাপটি গোলাপি, রূপালি এবং সোনালি রঙে এসেছে ঘড়িটি। ভারতীয় বাজারে ঘড়িটির দাম ২ হাজার ৯৯৯ টাকা। বাংলাদেশি টাকায় যা ৩ হাজার ৯০০ টাকা। ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে কিনতে পারবেন ঘড়িটি।
সুত্র জাগো
লালমোহনে প্রথম ধাপে ৭ ইউপি নির্বাচন
ভোলায় ডিমের পুষ্টিগুণ ও নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতামূলক ক্যাম্পেইন
ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ভোলায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর
এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চাই : সিইসি
ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত