বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৬ই এপ্রিল ২০২৩ বিকাল ০৩:৫৪
২৬৯
দুইজন সাবেক মন্ত্রী, সাতজন সাবেক সংসদ সদস্যের মৃত্যুতে জাতীয় সংসদে আজ সর্বসম্মতিক্রমে একটি শোক প্রস্তাব গৃহিত হয়েছে।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আজ বাংলাদেশ জাতীয় সংসদের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিশেষ অধিবেশন ও একাদশ জাতীয় সংসদের ২২তম অধিবেশনের প্রথম কার্য দিবসে এ শোক প্রস্তাব উত্থাপন করেন।
যাঁদের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহিত হয়েছে তারা হলেন- প্রথম জাতীয় সংসদের তৎকালীন যশোর-২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নূরে আলম সিদ্দিকী, নবম জাতীয় সংসদে ময়মনসিংহ-৭ আসনের সাবেক সংসদ সদস্য রেজা আলী, সাবেক তথ্যমন্ত্রী ও সাবেক যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা, সাবেক তথ্যমন্ত্রী এবং সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী হাবিব উল্লাহ খান, অষ্টম জাতীয় সংসদে বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মো. দেলোয়ার হোসেন, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম জাতীয় সংসদের নওগাঁ-৪ আসনের সাবেক সংসদ-সদস্য সামসুল আলম প্রামানিক, অষ্টম জাতীয় সংসদের নাটোর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মো. মোজাম্মেল হক, পঞ্চম জাতীয় সংসদের ময়মনসিংহ-৯ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল হোসেন খান চৌধুরী এবং তৃতীয় ও চতুর্থ জাতীয় সংসদের ময়মনসিংহ-১০ আসনের সাবেক সংসদ সদস্য এনামুল হক।
এছাড়া জাতীয় সংসদ সচিবালয়ে কর্মরত কামরা পরিচারক মো. সিদ্দিকুর রহমানের মৃত্যুতে মহান জাতীয় সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করে।
শোক প্রস্তাবে মাদারীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আহমেদ খান, লক্ষীপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. আবু তাহের, মহান মুক্তিযুদ্ধকালীন ছবির চিত্রগ্রাহক ও জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য ফটোসাংবাদিক জালালউদ্দিন হায়দার, একুশে পদকপ্রাপ্ত ভাস্কর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক শামীম সিকদার এবং র্যাংগস গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আ. রউফ চৌধুরীর মৃত্যুতে সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করে।
এ ছাড়া গুলিস্তানের সিদ্দিকবাজারে ভয়াবহ বিস্ফোরণ, বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকান্ড, মাদারীপুরের শিবচরে এক্সপ্রেসওয়েতে বাস দুর্ঘটনা, তুরস্ক ও সিরিয়ায় শক্তিশালী ভূমিকম্প, মোজাম্বিক ও মালাবিতে উপকূলীয় ঘূর্ণিঝড় ফ্রেডি’র আঘাত, সৌদি আরবের মক্কায় ওমরাহ করতে যাওয়ার সময় বাস দুর্ঘটনা, ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে সড়ক দুর্ঘটনাসহ দেশ-বিদেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহতদের স্মরণে জাতীয় সংসদ গভীর শোক প্রকাশ, সকল বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
সুত্র বাসস
ভোলায় নারিকেল পাড়া নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১, আটক ৪
চরফ্যাশনে ২ হাজার প্রান্তিক জেলেকে খাদ্য সহায়তা প্রদান
লালমোহনে উপজেলা পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
ভোলায় হত্যাকান্ডের আসামি কক্সবাজারে গ্রেফতার
ভোলায় পানি নিষ্কাশনের দাবীতে কৃষকদের মানববন্ধন
ভোলায় সাবেক প্রতিমন্ত্রী মোশারেফ হোসেন শাজাহানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মুনাজাত
ভোলার বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হারুন অর রশিদের সহধর্মিণীর ইন্তেকাল
সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মোশারফ হোসেন শাজাহানের আজ ১৪ তম মৃত্যুবার্ষিকী
বোরহানউদ্দিনে দ্বিতীয় দিনে স্কয়ারের ফ্রি হেলথ ক্যাম্পে চিকিৎসাসহ ঔষধ পেলো কয়েক হাজার মানুষ
গণিত পরীক্ষা খারাপ হওয়ায় ভোলায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক