তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ৫ই এপ্রিল ২০২৩ সন্ধ্যা ০৭:৫২
৩৬৪
এম নয়ন, তজুমদ্দিন প্রতিনিধি: ভোলার তজুমদ্দিনে মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে অভয়াশ্রমে মাছ ধরার অপরাধে ৩৯জেলেসহ ট্রলার ও বেহুন্দিজাল আটক করা হয়েছে। আটককৃত জেলেদেরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আর্থিক জরিমানা করা হয়। জাল আগুণে পুড়ে ধ্বংস করা হয়।
মৎস্য অফিস সুত্রে জানা গেছে, মঙ্গলবার (৪এপ্রিল) বিকাল ৪টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত তজুমদ্দিন উপজেলা মৎস্য কর্মকর্তা আমির হোসেনের নেতৃত্বে মৎস্য অফিস ও নৌপুলিশ মেঘনায় যৌথ অভিযান পরিচালনা করেন। এ সময় রাত সাড়ে ১০টার দিকে চরজহিরউদ্দিন সংলগ্ন মেঘনায় বেহুন্দিজাল দিয়ে মাছ ধরার সময় ৩৯ জেলে, ২টি ট্রলার ও ৪টি বেহুন্দিজাল আটক করা হয়েছে। ট্রলার মৎস্য অফিসের হেফাজতে রয়েছে। বেহুন্দিজাল শশীগঞ্জ সুইজঘাট এলাকায় আগুণে পুড়ে ধ্বংস করা হয়।
আটক জেলেরা হলেন, মোঃ রায়হান, মোঃ মেহেরাজ, জিল্লুর রহমান, সাকিব, বশুরাম দাস, শরীফ, সাকিব, আলতাফ হোসেন, রাকিব, কবির, মামুন, নয়ন, রুবেল, আব্দুল মন্নান, জুয়েল, নিজামউদ্দিন, রাসেল, মনির, আব্দুল মন্নান, রিফাত, ইসমাইল, জাকির মাঝি, সমীর, রফিক, ইউসুফ, সোহাগ, সোহেল, জোবায়ের, শরীফ, সজিব, নাছির, রাকিব, মজনু, মিরাজ, শরিফুল ইসলাম, রুবেল, সুজন, নাজিম ও মাহিম। আটক প্রত্যেক জেলের বাড়ি লক্ষীপুর জেলার রামগতি উপজেলার বিভিন্ন এলাকায় বলে জানা গেছে।
পরে আটককৃতদের মধ্যে ৩২জেলেকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মরিয়ম বেগম ৩ হাজার টাকা করে মোট ৯৬ হাজার টাকা আর্থিক জরিমানার রায় প্রদান করেন। অপর ৭জন অপ্রাপ্ত বয়সের হওয়া তাদের মুছলেকা রেখে অভিভাবকের নিকট ছেড়ে দেন।
এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আমির হোসেন বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করার দায়ে ৩৯ জেলেকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৩২জনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অন্য সাতজন অপ্রাপ্ত বয়সের হওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে। সামনের দিকে নিষেধাজ্ঞার বাকী সময়ও কঠোরতার সাথে অভিযান পরিচালনা করা হবে।
উপজেলা নির্বাহি কর্মকর্তা মরিয়ম বেগম বলেন, আগামী দিনগুলিতেও অভিযান চলমান থাকবে।
উল্লেখ্য, ১লা মার্চ থেকে ৩০এপ্রিল দীর্ঘ দুইমাস মেঘনা নদীর ৪টি অভয়াশ্রমে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা আরোপ করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। অভয়াশ্রমগুলি হলো চর ইলিশার মদনপুর থেকে চরপিয়াল পর্যন্ত শাহবাজপুর চ্যানেলের ৯০ কিলোমিটার, ভোলার ভেদুরিয়া থেকে পটুয়াখালীর চররুস্তুম পর্যন্ত ১০০ কিলোমিটার, চাঁদপুরের ষাটনল থেকে লক্ষীপুর জেলার চর আলেকজেন্ডার পর্যন্ত ১০০ কিলোমিটার ও শরীয়তপুরের নরিয়া থেকে ভেদরগঞ্জ পর্যন্ত ২০ কিলোমিটার জলসীমার মধ্যে দুইমাস সব ধরনের মাছ আহরনের উপর নিষেধাজ্ঞা দেয়া সরকার।
আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল
যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী
জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী
ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ
সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা
খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল
বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী
একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা : সোহেল তাজ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক