অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

জাপানে ‘আর আর আর’ সিনেমার নতুন রেকর্ড

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৫ই এপ্রিল ২০২৩ দুপুর ১২:২১

remove_red_eye

৪৬৯

একের পর এক রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ছে এস এস রাজামৌলির ‘আর আর আর’ সিনেমাটি। শুধু ভারতেই নয়, অন্যান্য দেশেও চলছে ‘আর আর আর’ সিনেমার জয়জয়কার। গত বছর অক্টোবর মাস থেকে জাপানের প্রেক্ষাগৃহে টানা দেখানো হচ্ছে এ সিনেমা। এবার সেখানেও নতুন রেকর্ড। সূত্রের খবর জাপানে এ সিনেমা ১ মিলিয়নের বেশি মানুষ প্রেক্ষাগৃহে এসে দেখে ফেলেছেন।

গত বছর অক্টোবর মাসে জাপানে মুক্তি পায় রাম চরণ ও জুনিয়র এনটিআর অভিনীত ‘আরআরআর’। সম্প্রতি পাওয়া খবর অনুযায়ী, আর আর আর হচ্ছে প্রথম ভারতীয় ছবি যা জাপানে ১ মিলিয়নের বেশি দর্শক হলে গিয়ে দেখেছেন।

আর আর আর জাপানের ৪৪টি শহরে ২০৯টি পর্দায় ও ৩১টি আইম্যাক্স স্ক্রিনে মুক্তি পায়। জাপানে সবচেয়ে বেশি ব্যবসা করা ভারতীয় ছবিও আর আর আর।

মঙ্গলবার আর আর আর সিনেমার অফিশিয়াল সোশ্যাল মিডিয়া থেকে একটি পোস্ট করে জানানো হয়েছে জাপানে প্রেক্ষাগৃহে ১৬৪ দিনে আর আর আর সিনেমা ১ মিলিয়নের অধিক দর্শক টেনেছে। এবং এখনো সগর্বে চলছে।

পরিচালক এস এস রাজামৌলি নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জাপানের দর্শকদের ধন্যবাদ জানান। লেখেন, জাপানি অনুরাগীদের থেকে ১ মিলিয়ন আলিঙ্গনের বর্ষণ।

বক্স অফিস রিপোর্ট অনুযায়ী আর আর আর এখনো সে দেশে ৮০ কোটি রুপির ব্যবসা করে ফেলেছে এবং দ্রুত তা ১০০ কোটির গণ্ডি ছুঁয়ে ফেলবে বলে আশা। জানুয়ারি মাসে জাপানের হলে ১০০ দিন পূর্ণ করে ফেলেছে এ সিনেমা।

তবে শুধু জাপান নয়, পাশ্চাত্যেও এ সিনেমা সাড়া ফেলেছে। এই সিনেমার গান ‘নাটু নাটু’র হাত ধরে ভারতে প্রথম ‘গোল্ডেন গ্লোব’ অ্যাওয়ার্ড এসেছে। অন্যদিকে এই গানই এনেছে অস্কার।

এ সিনেমা ভারতের অন্যতম স্বাধীনতা সংগ্রামী কোমারাম ভীম ও অল্লুরি সীতারাম রাজুর কাহিনি গল্পের আকারে তুলে ধরা হয়েছে। মুক্তির পর থেকেই এ সিনেমা একের পর এক রেকর্ড ভাঙছে।

সুত্র জাগো

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

আরও...