বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৩রা এপ্রিল ২০২৩ দুপুর ১২:৪৪
৫৪৫
এখন হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া মেসেজ শুধু নয়, ছবি এবং ভিডিও এডিট করতে পারবেন। বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ প্রতিনিয়ত আপডেট হচ্ছে। এবার নতুন এক ফিচার যোগ হচ্ছে প্ল্যাটফর্মটিতে।
কারও সঙ্গে হোয়াটসঅ্যাপে চ্যাট করার সময় ভুল কিছু পাঠালে সেটি এডিট করার সুযোগ ছিল না। বড়জোড় সেটি ডিলিট করা যেত উভয় পক্ষের কাজ থেকে। তবে এবার এডিট করার সুযোগ পাবেন হোয়াটসঅ্যাপে। শুধু মেসেজ নয়, ছবি এবং ভিডিও পাঠানোর পর এডিট করতে পারবেন ব্যবহারকারী। মেটার মালিকানাধীন মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের সুবিধার জন্য একটি নতুন ফিচার এনেছে। ফিচারটি হল ‘টেক্সট এডিটর’। অর্থাৎ এখন থেকে আপনি যে কোনো ফটোতে টেক্সট এডিট করতে পারবেন বা এর মধ্যে টেক্সট রিমুভও করতে পারবেন।
ওয়েবিটাইনফোর রিপোর্ট অনুযায়ী, বিটা ব্যবহারকারীরা এখন টেক্সট এডিটরে ফটো, ভিডিও এবং জিআইএফ এডিট করতে পারবেন। এবার থেকে হোয়াটসঅ্যাপ-এ সব কিছু খুব সময়ের মধ্য়েই এডিট করে নিতে পারবেন।
যেভাবে ফিচারটি ব্যবহার করবেন-
ব্যবহারকারীরা কীবোর্ডের উপরে লেখা যে কোনো ফন্টে ট্যাপ করলেই একাধিক ফন্ট দেখানো হবে। তারপরে টেক্সট অ্যালাইনমেন্ট বাঁ দিকে, মাঝখানে বা ডান দিকে পরিবর্তন করা যেতে পারে। এমনকি ব্যবহারকারীরা ছবি, ভিডিও এবং জিআইএফ-এ টেক্সট ফর্ম্যাটও পরিবর্তন করতে পারবেন। বিটা ব্যবহারকারীরা টেক্সট-এর রংও পরিবর্তন করতে পারবেন। প্রতিবেদনে বলা হয়েছে, ক্যালিস্টোগা, কুরিয়ার প্রাইম, ড্যামিয়ান, এক্সো ২ এবং মর্নিং ব্রীজ সহ আরও অনেক নতুন ফন্ট পাবেন।
এছাড়াও মেসেজিং প্ল্যাটফর্মটি ‘অডিও চ্যাটস’ নামে একটি নতুন ফিচারের উপর কাজ করছে, যা অ্যান্ড্রয়েড ব্যবহারকীরাও ভবিষ্যতে এই ফিচারটি পাবেন। তবে নতুন এডিটর ফিচারটি বিটা টেস্টিংয়ের একটি অংশ, অর্থাৎ এখনই সব ব্যবহারকারীরা এটি পাবেন না। খুব শিগগির সব হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা এই সুযোগ পাবেন বলেই ধারণা করা যায়।
সুত্র জাগো
লালমোহনে প্রথম ধাপে ৭ ইউপি নির্বাচন
ভোলায় ডিমের পুষ্টিগুণ ও নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতামূলক ক্যাম্পেইন
ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ভোলায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর
এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চাই : সিইসি
ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত