অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

টি-টোয়েন্টি: সুপার ওভারের থ্রিলারে নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ শুরু শ্রীলংকার

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২রা এপ্রিল ২০২৩ বিকাল ০৪:০৬

remove_red_eye

৩৫০

সুপার ওভারের জয় দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে  সফরকারী শ্রীলংকা।
আজ অকল্যান্ডে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৯৬ রান করে শ্রীলংকা। জবাবে নিউজিল্যান্ডও  ৮ উইকেটে ১৯৬ রান করলে  ম্যাচটি সুপার ওভারে গড়ায়। সুপার ওভারে ২ উইকেটে ৮ রান করে নিউজিল্যান্ড। ২ বল খেলেই ৯ রানের টার্গেট স্পর্শ করে ফেলে শ্রীলংকা।
টস জিতে শ্রীলংকাকে ব্যাটিংয়ে পাঠায় নিউজিল্যান্ড। প্রথম বলেই ওপেনার পাথুম নিশাঙ্কাকে হারায় শ্রীলংকা। শুরুর ধাক্কা সামাল দিতে দ্বিতীয় উইকেটে ১৯ বলে ৪৭ রান তোলেন আরেক ওপেনার কুশল মেন্ডিস ও তিন নম্বরে নামা কুশল পেরেরা। ৯ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ২৫ রান করে ফিরেন মেন্ডিস।
চার নম্বরে নামা ধনাঞ্জয়া ডি সিলভা ১৫ রানে আউট হন। দলীয় ৬৫ রানে ডি সিলভার আউটের পর চতুর্থ উইকেটে নিউজিল্যান্ডের বোলারদের সামনে প্রতিরোধ গড়েন পেরেরা ও চারিথ আসালঙ্কা। ৬৮ বলে ১০৩ রান যোগ করেন তারা। টি-টোয়েন্টিতে চতুর্থ হাফ-সেঞ্চুরি তুলে ৪১ বলে ৬৭ রানের ঝড়ো ইনিংস খেলেন আসালঙ্কা।  ইনিংসে ২টি চার ও ৬টি ছক্কা হাকান তিনি।
শেষ দিকে ২টি ছক্কায় ১১ বলে অপরাজিত ২১ রান করেন হাসারাঙ্গা ডি সিলভা। টি-টোয়েন্টিতে ১৩তম হাফ-সেঞ্চুরি তুলে ৫৩ রানে অপরাজিত থাকেন পেরেরা। ৪৫ বল খেলে ৪টি চার ও ১টি ছক্কা মারেন তিনি। পেরেরা-আসালঙ্কার ব্যাটিংয়ে ২০ ওভারে ৫ উইকেটে ১৯৬ রানের বড় সংগ্রহ পায় শ্রীলংকা। নিউজিল্যান্ডের বিপক্ষে এটিই সর্বোচ্চ দলীয় রান লংকানদের। কিউইদের জেমস নিশাম ২ উইকেট নেন।
জবাবে ৩ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে নিউজিল্যান্ড। এরপর তৃতীয় উইকেটে অধিনায়ক টম লাথামের সাথে ৩৯ বলে ৬৩ এবং চতুর্থ উইকেটে মার্ক চাপম্যানের সাথে ৪০ বলে ৬৬ রানের জুটি গড়ে নিউজিল্যান্ডকে লড়াইয়ে রাখেন ড্যারিল মিচেল। লাথাম ১৬ বলে ২৭ ও চাপম্যান ২৩ বলে ৩৩ রান করে আউট হন।
অন্যপ্রান্তে টি-টোয়েন্টি ক্যারিয়ারে পঞ্চম অর্ধশতক তুলে ৬৬ রানে ফিরেন মিচেল। ৪৪ বল খেলে ৫টি চার ও ৩টি ছক্কা মারেন তিনি। ১৬তম ওভারে দলীয় ১৪৪ রানে মিচেল ফেরার পর নিশাম ১০ বলে ১৯, রাচিন রবীন্দ্র ১৩ বলে ২৬ করে নিউজিল্যান্ডের জয়ের আশা ধরে রাখেন।
শেষ ওভারে জিততে ১৩ রান দরকার পড়ে নিউজিল্যান্ডের। শেষ ওভারের প্রথম বলেই উইকেট তুলে নেন শ্রীলংকার অধিনায়ক দাসুন শানাকা। পরের চার বলে ৬ রান দেন তিনি। এতে শেষ বলে জিততে ৭ ও টাই করতে ৬ রান দরকার পড়ে কিউইদের। এমন অবস্থায় ওভার মিড উইকেট দিয়ে ছক্কা মেরে ম্যাচ টাই করেন নিউজিল্যান্ডের ইশ সোধি। এতে ম্যাচটি সুপার ওভারে গড়ায়। শ্রীলংকার মধুশান-হাসারাঙ্গা ও শানাকা ২টি করে উইকেট নেন।
সুপার ওভারে ২ উইকেট হারিয়ে ১টি বাউন্ডারিতে ৮ রান করতে পারে নিউজিল্যান্ড। ৯ রানের টার্গেটে এডাম মিলনের দ্বিতীয় বলে ছক্কা ও নো-বলের তৃতীয় ডেলিভারিতে বাউন্ডারি মেরে শ্রীলংকাকে দুর্দান্ত জয় এনে দেন ম্যাচ সেরা হওয়া আসালঙ্কা।
১-০ ব্যবধানে এগিয়ে থেকে আগামী ৫ এপ্রিল নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নামবে শ্রীলংকা।

সুত্র বাসস

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...