তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ১লা এপ্রিল ২০২৩ রাত ০৮:৫৯
৪০১
এম নয়ন, তজুমদ্দিন প্রতিনিধি: সরকারি নিষেধাজ্ঞা অমান্য করেন ভোলার তজুমদ্দিনের মেঘনা নদীতে মাছ শিকারের ঘটনায় গত এক মাসে (১ থেকে ৩১ মার্চ পর্যন্ত) প্রশাসনের অভিযানে ৫৯ জেলে, ২১টি নৌকা ও জালসহ মাছ ধরার বিভিন্ন সরঞ্জামাদি আটক করা হয়। আটক জেলেদেরকে মোবাইল কোর্টের মাধ্যমে আর্থিক জরিমানা, নৌকা নিলাম প্রদান করা হয়েছে ও জালসহ সরঞ্জামাদি আগুনে পুড়ে নষ্ট করা হয়।
উপজেলা মৎস্য অফিস সুত্রে জানা গেছে, ১লা মার্চ থেকে ৩০এপ্রিল দীর্ঘ দুইমাস মেঘনা নদীর ৪টি অভয়াশ্রমে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা আরোপ করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। অভয়াশ্রমগুলি হলো চর ইলিশার মদনপুর থেকে চরপিয়াল পর্যন্ত শাহবাজপুর চ্যানেলের ৯০ কিলোমিটার, ভোলার ভেদুরিয়া থেকে পটুয়াখালীর চররুস্তুম পর্যন্ত ১০০ কিলোমিটার, চাঁদপুরের ষাটনল থেকে লক্ষীপুর জেলার চর আলেকজেন্ডার পর্যন্ত ১০০ কিলোমিটার ও শরীয়তপুরের নরিয়া থেকে ভেদরগঞ্জ পর্যন্ত ২০ কিলোমিটার জলসীমার মধ্যে সব ধরনের মাছ আহরনের উপর নিষেধাজ্ঞা দেয়া সরকার। সে অনুযায়ী ভোলা জেলার চর ইলিশার মদনপুর থেকে তজুমদ্দিনের চরপিয়াল পর্যন্ত ৯০কিলোমিটার এলাকা এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। সরকারের নিষেধাজ্ঞা বাস্তবায়নে তজুমদ্দিনে মৎস্য প্রশাসন মেঘনায় ৩১টি অভিযান পরিচালনা করেন। এসব অভিযানে নিষিদ্ধ সময়ে মাছ ধরার অপরাধে ৫৯ জেলে আটক, ২১টি নৌকা, নিষিদ্ধ কারেন্টজাল ১লক্ষ মিটার, বেহুন্দিজাল ১৫টি, মশারীজাল ২টি, চাই ৪টি ও অন্যান্যজাল ১৬টি আটক হয়। আটক জেলেদের মধ্যে ৪০জনকে ৮টি মোবাইল কোর্টের মাধ্যমে ১লক্ষ ৩২ হাজার টাকা আর্থিক জরিমানা রায় প্রদান করেন তজুমদ্দিন উপজেলা নির্বাহি কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ নির্বাহি ম্যাজিষ্ট্রেট মরিয়ম বেগম। আটক বাকী ১৯জন অপ্রাপ্ত বয়স্ক হওয়া হওয়ায় তাদের অভিভাবকের মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়। আটক কারেন্টজাল, চাই, বেহুন্দিজাল শশীগঞ্জ সুইজগেট এলাকায় জনসম্মুখে আগুনে পুড়ে নষ্ট করা হয়। ২১টি নৌকার মধ্যে ১৭টি ৩ লক্ষ ৮৪ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়। এসব নিলাম কার্যক্রম পরিচালনা করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা মরিয়ম বেগম। নিলামের বাহিরে থাকা ৫টি নৌকা মৎস্য অফিসের হেফাজতে রয়েছে। অভিযানে আটক মাছ উপজেলার বিভিন্ন এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসার নিল্লাহ বোডিংয়ে বিতরণ করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আমির হোসেন বলেন, দুইমাসের নিষেধাজ্ঞা বাস্তবায়নের তজুমদ্দিন উপজেলা মৎস্য প্রশাসন দিনরাত মেঘনা নদীতে অভিযান পরিচালনা করছি। কিন্তু পাশ্ববর্তী উপজেলাগুলোতে প্রশাসনিক তৎপরতা কম থাকায় সেখানকার জেলেরা আমাদের সীমানায় ডুকে পড়েন। যে কারণে আমরা দিনরাত অভিযান করেও বিভ্রত।
উপজেলা নির্বাহি কর্মকর্তা মরিয়ম বেগম বলেন, অভিযানে মেঘনা নদীর সার্বিক পরিস্থিতি এখনো ভালো আছে। বাকী একমাস আমরা যথাযথভাবে অভিযান অব্যাহত থাকবে।
কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি
১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান
শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত