অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

যে গানে নেচে আইপিএলের মঞ্চ মাতালেন রাশ্মিকা

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১লা এপ্রিল ২০২৩ দুপুর ০১:০৮

remove_red_eye

৪০৮

আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে এবার মঞ্চ মাতালেন ভারতের ‘জাতীয় ক্রাশ’ খ্যাত অভিনেত্রী রাশ্মিকা মান্দানা। যে গানের সঙ্গে নেচে তিনি ভক্তদের মুগ্ধ করেছেন সে গানটি সম্পর্কে এবার জেনে নেওয়া যাক।

গানটি অস্কারের মঞ্চে ঝড় তুলেছিল। জিতে নিয়েছিল চলচ্চিত্র দুনিয়ার শ্রেষ্ঠ পুরস্কার। ঠিকই ধরতে পেরেছেন- ‘আরআরআর’ সিনেমার ‘নাটু নাটু’ গান জিতে নিয়েছিল অস্কার।

 এবার আইপিএলের উদ্বোধনী মঞ্চ মাতিয়ে দিল সেই ‘নাটু নাটু’ গান। অস্কারজয়ী গানের ছন্দে নাচলেন অভিনেত্রী রাশ্মিকা মান্দানা। উদ্বেলিত হয়ে উঠল আহমেদাবাদের নবনির্মিত নরেন্দ্র মোদি স্টেডিয়ামের জনতা।

তবে রাশ্মিকা শুধু ‘নাটু নাটু’তেই থামেননি। নিজের অভিনীত সুপারহিট ‘পুষ্পা’ সিনেমার স্বামী, শ্রীবল্লি গানেও নাচলেন। উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করলেন তামান্না ভাটিয়াও। তিনি নাচলেন ‘জয় প্রিয়’ ও ‘টম টম’ গানে।

তিন বছর পর আইপিএল ফিরছে পুরনো ফর্ম্যাটে। হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে খেলবে দশ দল। করোনা আতঙ্কে যে পদ্ধতি স্থগিত রাখতে বাধ্য হয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে করোনার অভিশাপ কাটিয়ে ফের আইপিএল যেন নতুন করে প্রাণ পেল। আর সেই মুহূর্ত চিরস্মরণীয় করে রাখতে ভারতীয় ক্রিকেট বোর্ড চেষ্টার কমতি রাখেনি। উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যমণি হয়ে হাজির হলেন অরিজিৎ সিং। আর বাঙালি গায়কের সুরে উদ্বেলিত হলো আহমেদাবাদে নবনির্মিত নরেন্দ্র মোদি স্টেডিয়াম।

ক্রিকেটীয় দ্বৈরথ শুরু হওয়ার আগে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রচারের আলো কাড়লেন অরিজিৎ সিং। যার পরিচয় দিতে গিয়ে সঞ্চালিকা মন্দিরা বেদি বললেন, ‘ভয়েস অফ লাভ’। ভালোবাসার কণ্ঠস্বর। অরিজিৎ মঞ্চে উঠলেন। পিয়ানো বাজিয়ে গান শুরু করলেন। আলিয়া ভাটের ‘রাজি’ সিনেমার গান, ‘অ্যায় বতন মেরি বতন’।

তারপর একে একে ‘লেহরা দো’, ব্রহ্মাস্ত্র-র ‘ইশক হ্যায় তেরা কেসরিয়‘, অ্যায় দিল হ্যায় মুশকিলের ‘চন্না মেরেয়া মেরেয়া’। গানের তালে উদ্বেলিত হয়ে উঠল কানায় কানায় ভরা গ্যালারি। অরিজিৎ গেয়ে চললেন, ‘রে ফকিরা মান জ ‘, কবীর সিংহ সিনেমার ‘বাতে দিলকি নজরো নে কী’।

তবে সবাই যেন অপেক্ষা করেছিলেন একটি গানের জন্যই। শাহরুখ খানের সুপারহিট ফিল্ম পাঠানের ‘ঝুমে জো পাঠান’। অরিজিতের কণ্ঠ যেন মাদকতা তৈরি করল। এমনকী পা মেলাতে দেখা গেল গুজরাত টাইটান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়াকেও।

পরে গাড়িতে করে পুরো মাঠ প্রদক্ষিণ করলেন অরিজিৎ। সঙ্গে সঙ্গে হাঁটলেন ১২ জন। ২ জনের হাতে ধরা জাতীয় পতাকা। ১০ জনের হাতে ১০ দলের ফ্ল্যাগ। অরিজিৎ গেয়ে চললেন, ‘ও দেবা দেবা’।

পরে দুই দলের অধিনায়কের সঙ্গে পরিচয়পর্ব সারলেন। আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে এসে যেন সবাই অরিজিতে ডুবে গেলেন।

সুত্র জাগো

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

আরও...