মনপুরা প্রতিনিধি
প্রকাশিত: ৩১শে মার্চ ২০২৩ বিকাল ০৪:৫৯
৪৪২
মনপুরা প্রতিনিধি: ভোলার মনপুরায় বাড়ির পুকুরে ডুবে আলবির হাওলাদার নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে মনপুরা ইউনিয়নের রামনেওয়াজ বাজার সংলগ্ন আলাউদ্দিন চেয়ারম্যানের বাড়ির পুকুরে এই দুর্ঘটনা ঘটে। শিশু আলবির মনপুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যানের এবং মনপুরা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন হাওলাদারের ছেলে।
স্থানীয়রা জানান, শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন হাওলাদারের ছেলে আলবির নিজ বাড়ির পুকুরে পড়ে যায়। পরে শিশুটিকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ ফাহিম শিশুটিকে মৃত ঘোষণা করেন।
আলাউদ্দিন চেয়ারম্যানের শিশু পুত্রের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ভোলা-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব। এ এছাড়া শোক প্রকাশ করেছেন মনপুরা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেলিনা আক্তার চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মিয়া, আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান অলি উল্লাহ কাজল, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বায়জিদ কামাল, ইউপি চেয়ারম্যান আমানত উল্লাহ আলমগীর, ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন হাওলাদার, প্রেসক্লাব সভাপতি মোঃ আলমগীর হোসেন, যুবলীগ সম্পাদক মনিরুজ্জামান মনির, স্বেচ্ছাসেবক লীগ সম্পাদক গিয়াস উদ্দিন আযম, ছাত্রলীগ সভাপতি শামসুদ্দিন সাগর, সম্পাদক সুমন ফরাজী।
লালমোহনে প্রথম ধাপে ৭ ইউপি নির্বাচন
ভোলায় ডিমের পুষ্টিগুণ ও নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতামূলক ক্যাম্পেইন
ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ভোলায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর
এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চাই : সিইসি
ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত