অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

মনপুরায় ঘুমন্ত ব্যবসায়ীর গলাকেটে হত্যার চেষ্টায় থানায় মামলা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৮শে জানুয়ারী ২০২০ রাত ০১:৪৮

remove_red_eye

৮৭২

মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় গত শনিবার রাত সাড়ে ১১ টায় উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ঢালী মার্কেটের ব্যবসায়ী নিলয় গার্মেন্টেসের মালিক বিশ্বরুপ চন্দ্র দাসের বাড়ির সিঁধ কেটে ঘুমন্ত অবস্থায় গলাকেটে হত্যাচেষ্টা করে দূর্বৃত্তরা। ওই গুরুত্বর আহত ব্যবসায়ী মনপুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে আশংকামুক্ত নন বলে জানিয়েছেন কর্তব্যরত ডাঃ শফিকুর রহমান।

এদিকে রোববার রাতে স্ত্রী গন্ধেশ^রী বাদী হয়ে থানায় অজ্ঞাত ৩ জনকে আসামী করে মামলা করেন। এই ঘটনায় পুলিশ এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি। তবে ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা ছুরি ও টর্চ লাইট উদ্ধার করে।

এদিকে পরপর গলাকাটা ঘটনা নিয়ে পুরো উপজেলায় ব্যবসায়ীসহ সাধারন মানুষের মধ্যে আতংক বিরাজ করছে। এর আগে উপজেলার ফকিরহাট বাজারে ব্যবসায়ী ও ডাচ্ বাংলা ব্যাংক এজেন্ট আলাউদ্দিনকে নিজ বাড়ির সামনে গলাকেটে হত্যা করে দূর্বৃত্তরা। ওই ঘটনায় পুলিশ ও পিবিআই ৮ জনকে আটক করলেও এখন পর্যন্ত হত্যার রহস্য উদ্ঘাটন করতে পারেনি।

তবে মনপুরা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন জানান, বাড়ির সিঁধ কেটে মোবাইল ফোন চুরি করে যাওয়ার সময় দেখে ফেলায় হত্যা চেষ্টায় ছুরি দিয়ে আঘাত করে। এই ঘটনায় চুরির উদ্দেশ্যে হত্যাচেষ্টার মামলা নেওয়া হয়।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...