অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


তজুমদ্দিন ওয়ারেন্টভূক্ত আসামী গ্রেফতার


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৮শে জানুয়ারী ২০২০ রাত ০১:৪৫

remove_red_eye

৯৪৮

তজুমদ্দিন প্রতিনিধি : ভোলার তজুমদ্দিনে পুলিশ অভিযান চালিয়ে তিন মামলার ওয়ারেন্টভূক্ত আসামীকে গ্রেপ্তার করছেন। পরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।
থানা পুলিশ সুত্রে জানা গেছে, তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের পূর্ব চাঁদপুর গ্রামের মৃত আবুল কাশেম ডাক্তারের ছেলে তিন মামলার ওয়ারেন্টভূক্ত আসামী মোঃ কামরুল হাসানকে (৩২) এসআই আব্দুল খালেক হাওলাদারের নেতৃত্বে পুলিশের একটি টিম আটক করে। গতকাল গবীর রাতে চরফ্যাশন উপজেলা শশীভূষণ থানার কলমি ইউনিয়নে তার শশুরবাড়ী অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়। আটকৃকত কামরুল হাসানের বিরুদ্ধে জিআর মামলা ৬৫১৬, নারী ও শিশু নির্যাতন মামলা ২৬১৭ ও পারিবারিক ডিক্রী মামলা ৭/১৮ এর ওয়ারেন্ট রয়েছিল। পরে তাকে জেল হাজতে প্রেরণ করেন।