অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

সু চির দল ভেঙে দেয়ার ঘোষণা জান্তার

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৯শে মার্চ ২০২৩ দুপুর ০২:৫৪

remove_red_eye

৩৯০

মিয়ানমারে জান্তা নিয়ন্ত্রিত নির্বাচন কমিশন অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) ভেঙে দেয়ার ঘোষণা দিয়েছে।
সামরিক সরকারের খসড়াকৃত কঠোর নির্বাচনী আইনে নতুন করে দলটির নিবন্ধিত হওয়ার ব্যর্থতার জেরে মঙ্গলবার এ ঘোষণা দেয়া হয়।
রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবরে এ কথা বলা হয়েছে। খবর এএফপি’র।
সু চির দল এনএলডি ২০২০ সালের নির্বাচনে জিতে সরকার গঠন করেছিল। সামরিক বাহিনী ২০২১ সালের ফেব্রুয়ারিতে রক্তপাতহীন অভ্যূন্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে সু টিকে গৃহবন্দী করে রাখে। এ অভ্যুত্থানকে ন্যায্যতা দিতে তারা ২০২০ সালের  নির্বাচনে ব্যাপক জালিয়াতি হয়েছে বলে দাবি করে। 
নতুন করে নির্বাচনী আয়োজনকে সামনে রেখে জানুয়ারিতে জান্তা সরকার রাজনৈতিক দলগুলোকে কঠোর নির্বাচনী আইনের আওতায় পুনরায় নিবন্ধিত হতে দ’ুমাস সময় বেঁধে দেয়। 
নতুন আইনে বিদ্যমান ৯০টি দলের মধ্যে কেবলমাত্র ৫০টি পুনরায় নিবন্ধনের আবেদন করে। বাকী দলগুলোকে বুধবার থেকে ভেঙে দেয়া হবে। 
রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র ‘এমআরটিভি’ এ কথা জানিয়েছে।
এদিকে জান্তার বিবৃতিতে বলা হয়েছে, সামরিক বাহিনীর সমর্থিত ইউনিয়ন সলিডিটারি এন্ড ডেভেলপমেন্ট পার্টি পুনরায় নিবন্ধিত হওয়ার আবেদন করেছে।
সু চি ১৯৮৮ সালে এনএলডি সহপ্রতিষ্ঠা করেন। তার দল ১৯৯০ সালের নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করে। কিন্তু তৎকালীন জান্তা সরকার তা বাতিল করে।
তবুও গণতন্ত্রের আকাক্সক্ষাকে জিইয়ে রেখে ২০১৫ ও ২০২০ সালের নির্বাচনে দলটি বিজয় ছিনিয়ে আনে।
এদিকে ২০২১ সালের সেনা অভ্যুত্থানের প্রথম কয়েক ঘন্টার মধ্যেই সুচিকে আটক করা হয়। বিভিন্ন মামলায় রুদ্ধদ্বার আদালতে তার বিচার শেষে ৭৭ বছর বয়সী সুচিকে এ পর্যন্ত ৩৩ বছরের কারাদন্ড দেয়া হয়েছে। 
এছাড়া অভ্যুত্থানের পর থেকে এ পর্যন্ত তিন হাজার একশ’রও বেশি লোক নিহত এবং ২০ হাজারেরও বেশি লোককে আটক করা হয়েছে।

সুত্র বাসস

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...