বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৫শে মার্চ ২০২৩ বিকাল ০৪:১২
৪১৮
ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মত পাকিস্তানকে হারালো আফগানিস্তান।
তিন টি-টোয়েন্টি সিরিজে গতরাতে প্রথম ম্যাচেন আফগানিস্তান ৬ উইকেটে হারিয়েছে পাকিস্তানকে। আন্তর্জাতিক অঙ্গনের তিন ফরম্যাটে এই প্রথম পাকিস্তানকে হারালো আফগানরা। এ ম্যাচের আগে ৪টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলো দু’দল।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে পাকিস্তান। তৃতীয় ওভারে দলীয় ১৭ রানে প্রথম উইকেট হারায় পাকরা। এরপর নিয়মিত বিরতি দিয়ে উইকেট হারাতে থাকে পাকিস্তান। আফগানিস্তান বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেটে ৯২ রান করে তারা। আফগানদের বিপক্ষে এই ফরম্যাটে এটিই সর্বনি¤œ রান পাকিস্তানের।
পাকিস্তানের চার ব্যাটার দুই অংকের কোটা স্পর্শ করতে পারেন। ইমাদ ওয়াসিম ১৮, দুই অভিষিক্ত ব্যাটার সাইম আইয়ুব ১৭ ও তায়েব তাহির ১৬ এবং অধিনায়ক শাদাব খান ১২ রান করেন। আফগানিস্তানের ফজলহক ফারুকি-মুজিব উর রহমান ও মোহাম্মদ নবি ২টি উইকেট নেন।
৯৩ রানের সহজ টার্গেটে ভালো শুরু করে আফগানিস্তান। ৪ ওভারে ২৩ রান তোলেন দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। পঞ্চম ওভারে আফগানিস্তান শিবিরে জোড়া আঘাত হানেন অভিষিক্ত পেসার ইহসানুল্লাহ । ইব্রাহিম ৯ ও তিন নম্বরে নামা গুলবাদিন নাইব রানের খাতা খোলার আগেই ইহসানুল্লাহর শিকার হনে।
এরপর গুরবাজ ১৬ ও করিম জানাত ৭ রানের আউটে ৪৫ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে আফগানরা। তবে পঞ্চম উইকেটে ৪৯ বলে অবিচ্ছিন্ন ৫৩ রানের জুটি গড়ে আফগানিস্তানকে ঐতিহাসিক জয় এনে দেন নবি ও নাজিবুল্লাহ জাদরান।
তিন মাসেরও বেশি সময় পর দলে ফেরা নবি ৩টি চার ও ১টি ছক্কায় ৩৮ বলে ৩৮ রান করেন। ২৩ বলে অপরাজিত ১৭ রান করেন জাদরান। পাকিস্তানের ইহসানুল্লাহ ২ উইকেট নেন। ম্যাচ সেরা হন নবি।
১-০ ব্যবধানে এগিয়ে থেকে আগামীকাল একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ম্যাচে আবারও মুখোমুখি হবে আফগানিস্তান ও পাকিস্তান।
সুত্র বাসস
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত