অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

বায়ার্নের নতুন কোচ টাচেল

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৫শে মার্চ ২০২৩ বিকাল ০৪:১১

remove_red_eye

৫০৩

জুলিয়ান নাগলসম্যানকে বরখাস্তের দিনেই নতুন কোচ হিসেবে চেলসি ও পিএসজির সাবেক কোচ থমাস টাচেলকে নিয়োগ দিয়েছে বায়ার্ন মিউনিখ। 
৩৫ বছর বয়সী নাগলসম্যানের অধীনে বায়ার্ন চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে। আগামী মাসে শেষ আটে তাদের প্রতিপক্ষ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। 
কিন্তু এবারের মৌসুমে এখন পর্যন্ত বুন্দেসলিগায় নিজেদের স্বাভাবিক আধিপত্য ধরে রাখতে পারেনি বায়ার্ন। সে কারনেই নাগলসম্যানের উপর থেকে আস্থা উঠে গিয়েছিল বায়ার্নের। চেলসির হয়ে ২০২১ সালে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতা ৪৯ বছর বয়সী টাচেলে উপর এখন আস্থা রাখতে চাচ্ছে বেভারিয়ান্সরা। 
বর্তমান জার্মান চ্যাম্পিয়নরা এক বিবৃতিতে বলেছেন, ‘এফসি বায়ার্ন ও কোচ জুলিয়ান নাগলসম্যানের মধ্যে সব ধরনের সম্পর্ক শেষ হয়ে গিয়েছে। নাগলসম্যানের স্থানে থমাস টাচেল নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন।’
বায়ার্নের পক্ষ থেকে জানানো হয়েছে ২০২৫ সালের জুন পর্যন্ত টাচেলের সাথে ক্লাবের চুক্তি হয়েছে। সোমবার তার অধীনে প্রথমবারের মত অনুশীলনে নামবে বায়ার্ন। 
বায়ার্ন চেয়ারম্যান অলিভার কান বলেছেন, ‘ব্যক্তিগতভাবে ও বায়ার্নের পক্ষ থেকে আমি জুলিয়ান ও তার কোচিং টিমকে ধন্যবাদ জানাতে চাই। তাদের সকলের ভবিষ্যতের জন্য শুভকামনা থাকলো।’
মাত্র দুই বছর আগে নাগলসম্যানের সাথে পাঁচ বছরের চুক্তি করেছিল বায়ার্ন। কিন্তু বুন্দেসলিগা চ্যাম্পিয়নরা তাদের শিরোপা ধরে রাখার পথে হোঁচট খাবার পরপরই বায়ার্ন কর্তৃপক্ষ নড়েচড়ে বসে। এই মুহূর্তে টাচেলের সাবেক ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডের পরে এক পয়েন্ট পিছিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে বায়ার্ন। 
এর আগেও টাচেলকে  দলে ভেড়াতে চেয়েছিল বায়ার্ন। কিন্তু ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর কাছে টাচেলকে হারিয়ে হতাশ হতে হয়েছে। সেপ্টেম্বরে চেলসির চাকরি হারানোর পর থেকে টাচেল নতুন কোন ক্লাবের সাথে সম্পৃক্ত হননি। আগামী ১ এপ্রিল ডর্টমুন্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে টাচেলের অধীনে প্রথম মাঠে নামতে যাচ্ছে বায়ার্ন। পিএসজি ছাড়ার পর ২০১৫-১৭ সাল পর্যন্ত টাচেল ডর্টমুন্ডের দায়িত্বে ছিলেন। 
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলতে বায়ার্ন পিএসজিকে পরাজিত করেছে। কিলিয়ান এমবাপ্পে, নেইমার ও লিওনেল মেসিকে নিয়ে তারকা সমৃদ্ধ দল গড়ে সফল হতে পারেনি প্যারিসের জায়ান্টরা। পিএসজিকে হারানোর পরও গত শনিবার বায়ার লেভারকুজেনের কাছে ২-১ গোলের পরাজয় বরন করতে হয়েছে বায়ার্নকে। ঐ ম্যাচের পর বায়ার্নের স্পোর্টিং ডাইরেক্টর হাসান সালিহামিডিজ জানিয়েছিলেন দলের মধ্যে জয়ের মানসিকতার অভাব লক্ষ্য করা গেছে। 
লিগ শেষ হতে আর মাত্র ৯টি ম্যাচ বাকি আছে। নাগলসম্যান নিজেই জানিয়েছিলেন ডর্টমুন্ডের বিপক্ষে ম্যাচটিতে বায়ার্নকে অবশ্যই জয়ী হতে হবে। কিন্তু তার আগে তিনি দায়িত্ব থেকে অব্যাহতি পেলেন। 
টাচেলের অধীনে চেলসি ২০২১ সালে পোর্তোতে অনুষ্ঠিত ফাইনালে ম্যানচেস্টার সিটিকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জয় করেছিল। কিন্তু এবারের মৌসুম শুরুর সাথে সাথেই তিনি চাকরি হারান। তার স্থানে ইংলিশ কোচ গ্রাহাম পটারকে চেলসির নতুন কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়।

সুত্র বাসস

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...