বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৭শে জানুয়ারী ২০২০ রাত ০২:১৫
৯৮৯
মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় বাড়ীর সিঁধকেটে ঘুমন্ত অবস্থায় কাপড় ব্যবসায়ীর গলাকেটে হত্যাচেষ্টা করেছে দূর্বৃত্তরা। পরে রাতেই গুরুত্বর আহত অবস্থায় ব্যবসায়ীকে মনপুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় ওসি সাখাওয়াত হোসেনের নের্তৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে একটি ছুরি ও টর্চ লাইট উদ্ধার করে। শনিবার দিবাগত রাত সাড়ে ১১ টায় উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর গ্রামের ৯ নং ওয়ার্ডে কাপড় ব্যবসায়ীর বাড়ীতে এই ঘটনা ঘটে।
দূর্বৃত্তদের হাতে গুরুত্বর আহত ব্যবসায়ী হলেন, বিশ^রুপ চন্দ্র দাস (৪০)। তিনি উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ঢালী মার্কেটের নিলয় বস্ত্রালয়ের মালিক।
মনপুরা সদর হাসপাতালের কর্তব্যরত আবাসিক ডাঃ শফিকুর রহমান জানান, গলা ও চোয়ালে ১০ সেন্টিমিটার পর্যন্ত কাটা ছিল। রোগির প্রাথমিক চিকিৎসা শেষে নিবিড় পর্যাবেক্ষনে রয়েছে।
আহত ব্যবসায়ী বিশ^রুপ ও স্ত্রী গন্ধেশ^রী জানান, শনিবার রাত সাড়ে ১১ টায় বাসার পিছনের বারিন্দায় দুইজনই ঘুমিয়ে ছিলেন। রাতে একপর্যায়ে গলায় চেপে ধরে ছুরি দিয়ে আঘাত করলে চিৎকারের শব্দে পাশে থাকা স্ত্রী ও ভিতরের কামরায় ঘুমিয়ে থাকা দুই সন্তান জেগে উঠে। এই সময় এক ব্যক্তি উলঙ্গ অবস্থায় দৌড়ে পালিয়ে যায়। পরে দেখি ঘরের সিঁধ কাটা। ঘরে কাপড়ের দোকানের মালামাল ছিল কিন্তু কোন মাল দূর্বৃত্তরা নেয়নি। তবে একটি বিকাশের সিম থাকা মোবাইল পাওয়া যাচ্ছেনা। তিনি আরও জানান, কারো সাথে ব্যবসায়িক ও পারিবারিক শুত্রæতা নেই।
এদিকে এই ঘটনায় ব্যবসায়ীসহ সাধারন মানুষের মধ্যে আতংক বিরাজ করছে। এর আগে উপজেলার ফকিরহাট বাজারে ব্যবসায়ী ও ডাচ্ বাংলা ব্যাংক এজেন্ট আলাউদ্দিনকে নিজ বাড়ির সামনে গলাকেটে হত্যা করে দূর্বৃত্তরা। ওই ঘটনায় পুলিশ ও পিবিআই ৮ জনকে আটক করলেও এখন পর্যন্ত হত্যার রহস্য উদ্ঘাটন করতে পারেনি।
এই ঘটনায় দক্ষিণ সাকুচিয়া ইউপি চেয়ারম্যান ও আ’লীগের যুগ্ন সম্পাদক অলি উল্লা কাজল জানান, ঘটনা শুনার সাথে সাথে পুলিশকে অবহিত করি। ওই ব্যবসায়ীর সাথে কারো দ্বন্দ নেই। তবে মনপুরার শান্তি শৃংঙ্খলা নষ্ট করতে কোন অপশক্তি পাঁয়তারা করছে।
এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন জানান, ঘটনা শুনে ঘটনাস্থল পরিদর্শন শেষে একটি ছুরি ও টর্চ লাইট উদ্ধার করা হয়। এছাড়াও একটি বিকাশের সিমসহ মোবাইল নিয়ে গেছে দূর্বৃত্তরা। পুলিশি তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত