অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

মনের মতো সঙ্গী না পেয়ে একাই ‘হানিমুনে’ গেলেন তরুণী

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৫শে মার্চ ২০২৩ বিকাল ০৩:১৫

remove_red_eye

৪৪৯

বিয়ে ঠিকঠাক হওয়ার পরও শেষ মুহূর্তে বিশ্বাসঘাতকতা করেন হবু বর। যদিও আগে থেকেই সিন্ধান্ত নেওয়া হয়েছিল বিয়ের দুদিন পরেই হানিমুনে বেরিয়ে পড়বেন এই দম্পতি। তবে বিয়ে ভেঙে যেতেই হতাশ হয়ে পড়েন ওই নারী।

তারপর ভাবলেন, হানিমুনে তো চাইলে একাও যাওয়া যায়। তারপর আর দেরি না করে তরুণী একাই বেরিয়ে পড়ে সলো হানিমুনে। ‘কুইন’ সিনেমার এমন কাহিনীই এবার দেখা গেল বাস্তবে। সোশ্যাল মিডিয়ায় নিজেই সে বিষয়ে জানিয়েছেন তরুণী।

ব্রিটানি অ্যালিন নামের এই তরুণীর বয়স ৩৬ বছর। তিনি একজন ইনফ্লুয়েন্সার। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের সোলো হানিমুনের বিষয়ে জানিয়ে তিনি বলেন, ‘নিজের জীবন উপভোগ করার পুরুষের উপর নির্ভর করার প্রয়োজন নেই।’ শুধু ঘুরতে যাওয়াই নয়, সন্তানধারণের জন্যও তিনি কোনো পুরুষের উপর নির্ভর করতে চান না।

৩০ বছর বয়স থেকেই ব্রিটানির বেশ রোমাঞ্চকর জীবন কাটানোর আগ্রহ জাগে। তবে তার জন্য কোনো সঙ্গীর অপেক্ষা করতে তিনি মোটেই চাননি।

ব্রিটানি অ্যালিন জানিয়েছেন, ‘দীর্ঘ পাঁচ বছরের সম্পর্কে আমি খুশি ছিলাম না। আর নতুন সম্পর্কে যাওয়ার জন্য কাউকেই তেমন ভালো লাগেনি। তাই আর পুরুষের উপর নির্ভর করতে চাই না কোনো বিষয়েই।’

আর এ কারণেই নিজেকে ভালোবেসে একাই হানিমুনে যাওয়ার কথা ভাবেন ব্রিটানি। আর সেই সিদ্ধান্তে পাশে পেয়েছিলেন তার অভিভাবককে। নিজের প্রেমের জীবন ও বিয়ে ভাগ্য ভালো না হলেও অন্য দম্পতির প্রতি ঠিকই সম্মান আছে ব্রিটানির। তার মতে, ‘বিয়ের বন্ধন অত্যন্ত মধুর, তবে সবাই সে সুখ পায় না।’

যদিও তার বয়স যখন ২০ বছরের কোঠায় ছিল তখন তিনি অন্যান্যদের মতো বিয়ে করে সংসার করার কথাই ভেবেছিলেন। তবে প্রেমিকের সঙ্গে বিচ্ছেদের পর তার সেই ধারণা বদলে গিয়েছে।

বর্তমানে ইউটিউবে নিজের জীবনের অভিজ্ঞতা শেয়ার করেন এই ইনফ্লুয়েন্সার। নারীদেরকে একা বাঁচার, সংগ্রাম করার ও নিজের জীবনকে উপভোগ করার উৎসাহ দেন ব্রিটানি। নারীকে কোনো কিছুর সঙ্গে আপোশ না করে নিজের শর্তে বাঁচার উৎসাহ দেন তিনি।

সুত্র জাগো

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...