বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৭শে জানুয়ারী ২০২০ রাত ০২:১৩
১২২৮
আকতারুল ইসলাম আকাশ : বোরো আবাদে ব্যস্ত সময় পার করছেন ভোলার কৃষকেরা। হাড় কাঁপানো শীত উপেক্ষা করে কাকডাকা ভোরে জমিতে ছুটে চলেছেন কিষান-কিষানি। উদ্দেশ্য একটাই, বীজতলা তৈরী করা এবং তৈরী করা বীজতলা থেকে পাতো (ধানের ছোট চারা) তুলে জমিতে লাগানো। অনেক এলাকায় এখন অনেকে বীজতলা তৈরী করছেন। আবার অনেকে বীজতলা থেকে চারা তুলে জমিতে রোপণ করছেন। কৃষকেরা এখন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত বোরো আবাদে ব্যস্ত সময় পার করছেন।কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিবছরই ভোলার বিভিন্ন উপজেলায় কৃষি বিভাগের নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে কৃষকেরা কয়েকদশ হেক্টর বেশি জমিতে বোরো আবাদ করে থাকেন। এ বছরও তার ব্যত্যয় ঘটবে না।ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের দক্ষিণ চর পাতা গ্রামের কৃষক আমির হোসেন বলেন, তিনি গতবার এক একর জমিতে বোরো ধান লাগিয়েছেন। ভালো ফলন পাওয়ায় এবার আগেভাগে দেড় একর জমিতে বোরো আবাদ করার চেষ্টায় আছেন। ইতিমধ্যে বেশির ভাগ জমিতে চারা লাগানোর কাজ শেষ হয়ে গেছে। আর সামান্য জমি বাকি আছে।রাজাপুর উপজেলার চর মনষা গ্রামের কৃষক জহিরুল ইসলাম বলেন, তিনি ইতিমধ্যে ১০ জন শ্রমিক লাগিয়ে চার একর জমিতে চারা রোপণের কাজ শেষ করেছেন। এখন সেচও সার দেওয়া বাকি।জেলা কৃষি কর্মকর্তা মোঃ হুমায়ূন আহমেদ জানান, এবার জেলায় প্রায় ৫১ হাজার ৫০০ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এবং আগামী দু-তিন দিনের মধ্যে লক্ষ্যমাত্রা পূরণের চেয়ে আরও কয়েক শ হেক্টর জমি বোরো আবাদের আওতায় চলে আসবে।
ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড
বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩
ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১
ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ
মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন
চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি
চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত