অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ৮ই মে ২০২৬ | ২৫শে বৈশাখ ১৪৩৩

ফরাসি বিক্ষোভকারীরা ম্যাক্রোঁর সংস্কারে ক্ষোভ প্রকাশ করার সাথে সাথে সহিংসতা ছড়িয়ে পড়ে

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৪শে মার্চ ২০২৩ বিকাল ০৪:৩১

remove_red_eye

২৩৫

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর ব্যাপক বিতর্কিত পেনশন সংস্কারের বিরুদ্ধে তিন মাসের বিদ্রোহের মধ্যে সবচেয়ে গুরুতর সহিংসতায় বৃহস্পতিবার ফরাসি নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে৷
প্রায় ১৫০ জন পুলিশ আহত হয়েছে এবং দেশব্যাপী কয়েক হাজার বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে।  সরকার বলেছে, বিক্ষোভের দিন প্যারিস সহ বেশ কয়েকটি শহরে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে,  যেখানে বিক্ষোভকারীরা শহরের ঐতিহাসিক কেন্দ্রে আগুন জ্বালিয়ে দেয়।
সরকার সংসদীয় ভোট ছাড়াই সংস্কার আরোপ করার পথ বেছে নেয়ায় এই বিরোধ ম্যাক্রোঁর দ্বিতীয় মেয়াদের শাসনকালে সবচেয়ে বড় অভ্যন্তরীণ সংকটে পরিণত হয়েছে৷
এতে পরের সপ্তাহে ব্রিটেনের রাজা চার্লস তৃতীয় এর ফ্রান্স সফরের উপর ছায়া ফেলছে, এটি ব্রিটিশ রাজা হিসাবে চার্লস এর বিদেশে প্রথম রাষ্ট্রীয় সফর। ইউনিয়নগুলো তার সফরের দ্বিতীয় দিন মঙ্গলবারের জন্য নতুন করে ধর্মঘট ও প্রতিবাদ ঘোষণা করেছে।
দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর বোর্দোতে, যেখানে রাজা চার্লস মঙ্গলবার পরিদর্শন করার কথা রয়েছে, সেখানে সিটি হলের বারান্দায় ছোট আকারে আগুন লেগেছিল। 
প্যারিস এবং অন্যান্য শহরগুলোতে আগের তুলনায় প্রতিবাদীদের সংখ্যা বেশী ছিল,  বুধবার একটি টিভি সাক্ষাৎকারে ম্যাক্রোঁ সংস্কার থেকে পিছিয়ে যাওয়ার দাবি প্রত্যাখ্যানের ফলে বিক্ষোভ আরো ব্যাপক হচ্ছে। 
একটি বড় বিক্ষোভের সময় রাজধানীর রাস্তায় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে আবার সংঘর্ষ হয়, নিরাপত্তা বাহিনী কাঁদানে গ্যাস নিক্ষেপ করে এবং জনতাকে লাঠিচার্জ করে ।
এএফপি সংবাদদাতারা জানিয়েছেন, কিছু বিক্ষোভকারী রাস্তায় আগুন জ্বালিয়েছে, প্যালেট এবং সংগ্রহ না করা আবর্জনার স্তুপে আগুন ধরিয়ে দিয়েছে , দমকল কর্মীদের হস্তক্ষেপ করতে প্ররোচিত করেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন বলেছেন, ফ্রান্স জুড়ে, নিরাপত্তা বাহিনীর ১৪৯ সদস্য আহত হয়েছেন এবং প্যারিসে ৭২ জন সহ কমপক্ষে ১৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
প্যারিসে প্রায় ১৪০ টি আগুন লাগানো হয়েছিল, দারমানিন বলেছেন, সহিংসতার জন্য ‘গুন্ডাদের’ দায়ী করেছেন, যারা প্যারিসে ‘পুলিশ এবং পাবলিক বিল্ডিংগুলিতে যাওয়ার জন্য’ এসেছিলেন।
স্বরাষ্ট্র মন্ত্রনালয় বলেছে, প্রায় ১ মিলিয়নের বেশী বিক্ষোভকারী ফ্রান্স জুড়ে বিক্ষোভে অংশ নিয়েছে।

সুত্র বাসস

সাহিত্যের সবক্ষেত্রে রবীন্দ্রনাথের বিচরণ ছিল দৃঢ়: মির্জা ফখরুল

সাহিত্যের সবক্ষেত্রে রবীন্দ্রনাথের বিচরণ ছিল দৃঢ়: মির্জা ফখরুল

খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক পাচ্ছেন ফখরুল-তামিম-ফাতেমাসহ ১৫ জন

খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক পাচ্ছেন ফখরুল-তামিম-ফাতেমাসহ ১৫ জন

শিক্ষাই হবে চীন-বাংলাদেশ সম্পর্কের সেতুবন্ধন : শিক্ষামন্ত্রী

শিক্ষাই হবে চীন-বাংলাদেশ সম্পর্কের সেতুবন্ধন : শিক্ষামন্ত্রী

আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী

আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী

জন্ম ও মৃত্যু নিবন্ধন অধিকার রাষ্ট্রীয় ব্যবস্থাপনার অন্যতম ভিত্তি

জন্ম ও মৃত্যু নিবন্ধন অধিকার রাষ্ট্রীয় ব্যবস্থাপনার অন্যতম ভিত্তি

জাতিসংঘ ফোরামে বাংলাদেশ: নিরাপদ অভিবাসনে বৈশ্বিক সহযোগিতার আহ্বান

জাতিসংঘ ফোরামে বাংলাদেশ: নিরাপদ অভিবাসনে বৈশ্বিক সহযোগিতার আহ্বান

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী

রবীন্দ্রনাথ ঠাকুর ভারত-বাংলাদেশের সংযোগে অগ্রগণ্য প্রতীকী ব্যক্তিত্ব

রবীন্দ্রনাথ ঠাকুর ভারত-বাংলাদেশের সংযোগে অগ্রগণ্য প্রতীকী ব্যক্তিত্ব

বিরোধীদল সরকারের সমালোচনা করবে, তবে হতে হবে গঠনমূলক: রিজভী

বিরোধীদল সরকারের সমালোচনা করবে, তবে হতে হবে গঠনমূলক: রিজভী

ভোলায় নারিকেল পাড়া নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১, আটক ৪

ভোলায় নারিকেল পাড়া নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১, আটক ৪

আরও...