অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


সিরিয়ায় ড্রোন হামলায় এক মার্কিন ঠিকাদার নিহত ও ৫ সেনা আহত


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৪শে মার্চ ২০২৩ বিকাল ০৪:৩০

remove_red_eye

৪৫০

সিরিয়ার উত্তরপূর্বাঞ্চলে একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলায় একজন মার্কিন ঠিকাদার নিহত এবং তাদের পাঁচ সেনা ও এক ঠিকাদার আহত হয়েছে। বৃহস্পতিবার রাতে পেন্টাগন এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
মার্কিন প্রতিরক্ষা দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, ‘সিরিয়ার উত্তরপূর্বাঞ্চলে হাসাকাহের কাছে কোয়ালিশনের সামরিক ঘাঁটির একটি মেরামত কেন্দ্রে ড্রোন হামলায় একজন মার্কিন ঠিকাদার নিহত এবং তাদের পাঁচ সেনা ও আরো একজন ঠিকাদার আহত হয়েছে।’
বিবৃতিতে আরো বলা হয়, মার্কিন গোয়ন্দারা ড্রোনটিকে ইরানের বলে ধারণা  করছে।

সুত্র বাসস