অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

ছুটির দিনে ঘুরে আসুন লাকুটিয়া জমিদার বাড়ি

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৪শে মার্চ ২০২৩ বিকাল ০৪:০৭

remove_red_eye

৫৫৫

তাত্ত্বিক জ্ঞানের বাইরেও সঠিক শিক্ষা অর্জনের জন্য প্রয়োজন নতুন নতুন জায়গায় ভ্রমণ করা। এছাড়া লেখাপড়ার একঘেয়েমি ভাব দূর করতে ও নতুন নতুন ঐতিহ্য ও সংষ্কৃতির সঙ্গে পরিচিত হতে ভ্রমণ খুবই জরুরি। ঘোরাঘুরি আর আড্ডা ছাড়া শিক্ষাজীবন পার করা সত্যিই খুবই অসম্ভব।

ভ্রমণ যেমন মেধা বিকাশ ঘটায়, তেমনই মানুষের জ্ঞানের পরিধি বৃদ্ধি করতে সাহায্য করে। বৃহস্পতিবার কলেজ বন্ধ থাকায় বরিশাল পলিটেকনিক ইনষ্টিটিউটের কম্পিউটার ডিপার্টমেন্ট ৭ম পর্বের একদল শিক্ষার্থী ঘুরতে চলে যায় বরিশাল জেলার ঐতিহাসিক লাকুটিয়া জমিদার বাড়িতে।

বৃহস্পতিবার সকাল ১০টায় বরিশাল মহানগরের নতুন বাজারে এক এক করে সবাই জড়ো হতে থাকে। সেখান থেকে মাহেন্দ্র যোগে আমরা রওনা দিলাম লাকুটিয়া জমিদার বাড়ির উদ্দেশ্যে। ২০মিনিট গাড়ি যোগে যাওয়ার পর আমরা গন্তব্যে পৌঁছে গেলাম।

জমিদার বাড়ি প্রবেশ করেই প্রাঙ্গণে ঘাসের উপর কিছুক্ষণ বসে ক্লান্তি ভাব দূর করে নিলাম। এরপর সবাই বাড়িটি ও এর আশপাশের খুটিনাটি সম্পর্কে জানার চেষ্টা করতে লাগলো। আমরা সবাই গ্রুপ ছবি তুললাম।

এরপর একসঙ্গে গোল হয়ে বসে অনেকক্ষণ ধরে আড্ডা দিলাম ও জমিদার বাড়ির আশপাশের গ্রামের পরিবেশ উপভোগ করতে থাকলাম। বাড়ি ফেরার মূহুর্তটিও ছিল উপভোগময়।

লাকুটিয়া জমিদার বাড়ি বরিশাল জেলার সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের লাকুটিয়া গ্রামে অবস্থিত ৪০০ বছরের পুরোনো ঐতিহাসিক জমিদার বাড়ি। এখানে আছে পাঁচটি মন্দির ও দ্বিতল প্রাসাদ। মন্দির আর প্রাসাদ ভবনের চারদিকে নানা শিল্পকর্ম ছড়িয়ে ছিটিয়ে আছে।

জমিদার বাড়ির লোহার দরজা পেরিয়ে মূল প্রবেশ পথের বাঁ পাশেই শান বাঁধা সুন্দর একটি দিঘি। একে সবাই রানির দিঘি বলে। এই দিঘিতে প্রতিবছর চারদিক আলোকিত করে ফোটে পদ্মফুল। যেমন বড়, তেমন রং।

পাতাগুলো ভীষণ বড়। বরিশালের মধ্যে সবচেয়ে বেশি পদ্মফুল ফোটে এই দিঘিতে। খোসালচন্দ্র রায় লিখিত ‘বাকেরগঞ্জের ইতিহাস গ্রন্থ’ থেকে জানা গেছে, জমিদার বাড়িটি আনুমানিক ১৬০০ কিংবা ১৭০০ সালে জমিদার রাজচন্দ্র রায় নির্মাণ করেন। বর্তমানে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন তত্ত্বাবধায়নে আছে।

বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট এর কম্পিউটার ডিপার্টমেন্টের ষষ্ঠ পর্বের শিক্ষার্থীদের মধ্যে- নিয়ামুর রশিদ শিহাব, সাকিবুল ইসলাম রনি, মো: রাকিবুল ইসলাম, এহেতে শামুল আকাশ, আজওয়াদ জামান, মোবাশ্বের হক সাথিল, মাসনুনা রহমান, সাদিয়া আফরিন, মুনা আক্তার’সহ আরও অনেকেই যোগ দিয়েছিলেন এই ভ্রমণে।

সুত্র জাগো

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...