অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

মনপুরায় ধান সংগ্রহ নিয়ে নানান অজুহাত,বিপাকে চার শত কৃষক

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৬শে জানুয়ারী ২০২০ রাত ০৩:১৭

remove_red_eye

১০৮০

মেহেদি হাসান নাহিদ,মনপুরা  : ভোলার মনপুরায় নানান অজুহাতে কৃষকের কাছ থেকে সরকারিভাবে ধান সংগ্রহ করছেনা খাদ্য গুদাম কর্মকর্তা (ওসিএলএসডি)। এমন অভিযোগ করেছেন ভূক্তভোগী সরকারি তালিকাভূক্ত কৃষকরা। এতে হাজার হাজার মণ ধান নিয়ে বিপাকে পড়েছেন ৪ শত কৃষক।

উপজেলার হাজিরহাট ইউনিয়নের সরকারি তালিকাভূক্ত কৃষক দেলোয়ার, মহিউদ্দিন, সালাম, মোঃ কামাল, নুরনবী, আলাউদ্দিন, মাকছুদ, মিজান, আবু তাহের, দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের কৃষক রফিক, হোসেন, মজিদ, বাচ্চু, ছাত্তার, আলম, ও মনপুরা ইউনিয়নের কৃষক ফারুক হাং, ছালাউদ্দিন, সেলিম, রিপন, সাজু, গিয়াসউদ্দিন, রাজিব জানান, ওসিএলএসডি (গুদাম কর্মকর্তা) নানান অজুহাতে ধান সংগ্রহ করছেনা। ধানের নমুনা (অল্প কিছু ধান) নিয়ে আসলে মিটারে মেপে বলে ধানের আদ্রতা ঠিক আছে। এই ধান সংগ্রহ করা যাবে। পরে গুদামে মণে মণে ধান নিয়ে আসলে বিভিন্ন অজুহাতে ধান নিচ্ছেন না তিনি। ধান না নিয়ে ফিরিয়ে দেওয়া হচ্ছে কৃষকদের।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এই বছরে সরকারিভাবে কৃষকের কাছ থেকে ১১৯২ টন বিভিন্ন উফসী ধান (যা স্থানীয় ভাষায় ইরি নামে পরিচিত) সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এতে হাজিরহাট ইউনিয়নের সরকারি তালিকাভূক্ত ১২১ জন কৃষক, ৩ নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের সরকারি তালিকাভূক্ত  ৯২ জন কৃষক, ৪নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সরকারি তালিকাভূক্ত  ৯২ জন কৃষক ও মনপুরা ইউনিয়নের সরকারি তালিকাভূক্ত  ৯২ জন কৃষক থেকে ৭৫ মণ করে এই ধান সংগ্রহ করা হবে। প্রতি মণ ধানের মূল্য সরকারিভাবে নির্ধারন করা হয় ১০৪০ টাকা।

উপজেলার কৃষক নেতা মহিউদ্দিন, সালাম ও দুলাল সহ উপজেলার অন্যান্য কৃষক নেতারা অভিযোগ করেন, ওসিএলএসডি (গুদাম কর্মকর্তা) খাদ্য গুদামে পাশ হওয়া সরকারি বিভিন্ন প্রকল্পের চাল গুদামে ভর্তি করে রেখেছে। সেই চাল দিয়ে তিনি ধানের চাহিদা মেটাবেন বলে নানান অজুহাতে কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ করছেনা। শুধুমাত্র গুটি কয়েকজন কৃষক থেকে নামমাত্র ধান সংগ্রহ করেছেন।

এই ব্যাপারে খাদ্য গুদাম কর্মকর্তা (ওসিএলএসডি) মোঃ ইকবাল মুঠোফোনে অভিযোগ অস্বীকার করে জানান, ফেব্রেæয়ারি মাস জুড়ে কৃষকের কাছ থেকে বিভিন্ন জাতের উফসী ধান সংগ্রহ করা হবে। যেই সমস্ত কৃষকের ধানের আদ্রতা ঠিক নেই তা সংগ্রহ করা হচ্ছেনা।

এই ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস জানান, কৃষকের ধান সংগ্রহের বিষয়টি মৌখিক শুনেছি। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলাপ করছি যাতে বিধি মোতাবেক কৃষকের ধান সংগ্রহ করা হয়।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...