অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

দৌলতখানের মেঘনায় ৮ লাখ টাকার অবৈধ জাল জব্দ

দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ২২শে মার্চ ২০২৩ রাত ০৮:০৯

remove_red_eye

৩৮৫

দৌলতখান প্রতিনিধি: ভোলার দৌলতখানের মেঘনায় ইলিশের অভয়াশ্রমে অভিযান চালিয়ে অবৈধ জাল দিয়ে মাছ ধরার দায়ে প্রায় ৮ লাখ টাকার জাল জব্দ  করেছে মৎস্য বিভাগ। মঙ্গলবার  দৌলতখান উপজেলা ট্রাক্সর্ফোস ও মৎস্য বিভাগ যৌথ অভিযান চালিয়ে মাছ ধরার এসব জাল জব্দ করে। দৌলতখানের মদনপুর চর হতে চর পিয়াল পর্যন্ত  ৯০ কিলোমিটার নদীর অভয়াশ্রম এলাকায়  মার্চ-এপ্রিল দু মাস মাছ শিকার নিষিদ্ধ থাকলেও মানছে না প্রভাবশালী জেলেরা। আইনের তোয়াক্কা না করে এসব ক্ষমতাধর প্রতাব ও প্রভাবশালী জেলেরা মেঘনায় অবাধে মাছ ধরার সময় অভিযান চালিয়ে অবৈধ খুটি জাল ও পাইজাল জব্দ করা হয়। উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মাহফুজ হাচনাইন জানান, হাজীপুর মেঘনা নদীর এলাকা থেকে ৪০ হাজার মিটার খুটি জাল, ২শত ৫০টি খুটি, মদনপুর এলাকার  মেঘনা থেকে ১৪ মার্চ ৪০ হাজার মিটার পাইজাল জব্দ  করা হয়। পেট্রোল চালিত করাত দিয়ে খুটি জালের এসব খুটি কেটে দেয়া হয়। জানা যায়, জব্দকৃত এসব জাল মিজান মেম্বার,  চকেট জামালসহ জনৈক প্রভাবশালী মৎস্য ব্যবসায়ীর। জব্দকৃত অবৈধ খুটি জাল পুড়িয়ে দেয়া হয়। এছাড়া জব্দকৃত পাইজাল থানায় পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

আরও...