অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


আজ মুক্তি পাচ্ছে ওয়ারফেজের ‘মা’


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২২শে মার্চ ২০২৩ বিকাল ০৫:৪৬

remove_red_eye

৫৪৯

নতুন গান নিয়ে আসছে আজ বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ডদল ওয়ারফেজ। গানের শিরোনাম ‘মা’। প্রয়াত গীতিকার নয়ীম গহরের কথায় গানটিতে সুর ও কণ্ঠ দিয়েছেন বাবনা করিম। গানটি প্রযোজনা, সংগীতায়োজন ও পরিবেশনা করেছে ওয়ারফেজ, রেকর্ড লেভেল ও লয় রেকর্ডস।

তথ্যটি নিশ্চিত করেছেন ব্যান্ডটির প্রতিষ্ঠাতা সদস্য ও ড্রামার শেখ মনিরুল আলম টিপু। তিনি বলেন, ‘আমরা গত বছর বলেছিলাম ২০২৩ থেকে প্রতিনিয়ত গান রিলিজ করতে থাকব। সেই কথা অনুযায়ী আমরা একটা গান রিলিজ করছি।’

টিপু জানান, মা গানটি অফিসিয়ালি আজ ধুধবার ( ২২ মার্চ) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ওয়ারফেজ টিভি, লয় রেকর্ডসের ইউটিউব চ্যানেলে লিরিক ভিডিও আকারে এবং স্পটিফাই ও আইটিউনস থেকে অডিও আকারে প্রকাশ হবে। এ ছাড়া ১৯ মার্চ থেকে গানটির অডিও শুনতে পাওয়া যাচ্ছে স্বাধীন মিউজিক অ্যাপে।

১৯৮৪ সালের ৬ জুন যাত্রা শুরু করে ওয়ারফেজ। দীর্ঘ ৩৯ বছরে ‘অসামাজিক’, ‘জীবনধারা’, ‘অবাক ভালোবাসা’, ‘মৌনতা’, ‘তোমাকে’, ‘মহারাজ’, ‘কৈশোর’–এর মতো জনপ্রিয় গান উপহার দিয়েছে ওয়ারফেজ।

সুত্র জাগো