অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


বোরহানউদ্দিনে দোয়া মাহফিল অনুষ্ঠিত


বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২১শে মার্চ ২০২৩ রাত ০৮:২৭

remove_red_eye

১২৭৭

বোরহানউদ্দিন প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিন উপজেলার বোরহানউদ্দিন কামিল মাদ্রাসায় আসন্ন দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল এগারোটায় মাদ্রাসা মিলনায়তনে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার অধ্যক্ষ এবি আহমদ উল্যাহ আনছারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র ও মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি মো. রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তৃতা করেন, পরিচালনা পর্ষদের সহ-সভাপতি বাটামারা পীর সাহেব মাও. মুহিববুল্লাহ, সদস্য আ. সাত্তার, মাদ্রাসার প্রভাষক মো. হাবিবুর রহমান,মো. শোয়াইবুর রহমান, সহকারী শিক্ষক জাহাঙ্গির আলম প্রমুখ। দোয়া মোনাজাত পরিচালনা করেন, বাটামারা পীর সাহেব মাও. মুহিববুল্লাহ। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার সুধী সমাজ উপস্থিত ছিলেন।