বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২১শে মার্চ ২০২৩ বিকাল ০৪:৫১
৪১৪
ইকোলজি বান্ধব নিরাপদ সবজি উৎপাদন ও বাজারজাত করণ শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পের আওতায় মঙ্গলবার সকাল ১০টায় জেলার প্রত্যন্ত অঞ্চল ঢেঙ্গাপাড়া গ্রামে এক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা ”জাকস ফাউন্ডেশন” পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় নিরাপদ উচ্চ মূল্যের সবজি ( বীট রুট) উৎপাদন ও প্রদর্শনী বিষয়ে ওই কৃষক মাঠ দিবসের আয়োজন করে। জাকস ফাউন্ডেশনের উপ পরিচালক (প্রোগ্রাম) ওবায়দুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। কৃষক মাঠ দিবসে ইকোলজি বান্ধব নিরাপদ সবজি উৎপাদন ও বাজারজাত করণ শীর্ষক ভ্যালু চেইন নিয়ে নানা বিষয় তুলে ধরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা কৃষি কর্মকর্তা (অতিরিক্ত) আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি ছিলেন জাকস ফাউন্ডেশনের সিনিয়র পরিচালক মো: রুহুল আমিন, সহকারী সমন্বয়কারী সিদ্দিকুল বাশার, ধলাহার-১ এর শাখা ব্যবস্থাপক মো: হাবিবুর রহমান, ভ্যালু চেইন প্রকল্পের ফ্যাসিলিটেটর মেহেদুল হাসান , সহকারী ফ্যাসিলিটেটর সুরুজ্জামান ও কৃষক সোনা মিয়া প্রমূখ। পাঁচবিবি উপজেলা কৃষি কর্মকর্তা (অতিরিক্ত) আব্দুল্লাহ আল মামুন বলেন, ক্যান্সার প্রতিরোধে বীটের জুস অত্যন্ত উপকারী। হাড় মজবুত ও দৃষ্টিশক্তির উন্নয়নসহ শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এ ছাড়াও শরীরের রক্ত স্বল্পতা দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বীট রুট সবজি। বীট রুট চাষি সোনা মিয়া জানান, ইকোলজি বান্ধব নিরাপদ সবজি উৎপাদন প্রকল্পের আওতায় মাটি পরীক্ষার মাধ্যমে জৈব্য সার হিসেবে কেঁচো সার ব্যবহার ও পোকা মাকড় দমনে হলুদ ফাঁদ, ট্রাইকোডার্মা ফাঁদ প্রযুক্তি ব্যবহার করে ১০ শতাংশ জমিতে এবার প্রথম বীটরুট সবজি চাষ করেছি। এতে উৎপাদন খরচ কম হওয়ায় তুলনামূলক লাভ বেশি হয়েছে। ইতোমধ্যে ৩২০ কেজি বীটরুট ১৬ হাজার টাকা বিক্রি করেছেন এবং জমিকে এখনও ৭/৮ মণ বীটরুট রয়েছে যা প্রায় ত্রিশ হাজার টাকার মতো বিক্রি হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। নিরাপদ সবজি উৎপাদনে প্রত্যন্ত গ্রামাঞ্চলে কৃষকদের কারিগরি সহায়তা ও ঋণ সুবিধা প্রদান করা হচ্ছে বলে জানান, জাকস ফাউন্ডেশনের উপ পরিচালক (প্রোগ্রাম) ওবায়দুল ইসলাম।
সুত্র বাসস
লালমোহনে প্রথম ধাপে ৭ ইউপি নির্বাচন
ভোলায় ডিমের পুষ্টিগুণ ও নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতামূলক ক্যাম্পেইন
ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ভোলায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর
এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চাই : সিইসি
ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত