অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৭শে জুন ২০২৬ | ১৩ই আষাঢ় ১৪৩৩

বিশ্ব শিশু-কিশোর ও যুব নাট্য দিবস পালন

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২১শে মার্চ ২০২৩ বিকাল ০৪:৩৩

remove_red_eye

৪৫৫

শিল্পকলা একাডেমির সহযোগিতায় পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় পালিত হলো ‘বিশ্ব শিশু-কিশোর ও যুব নাট্য দিবস ২০২৩’।

সোমবার (২০ মার্চ) বিকেলে একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার হলে শিশু-কিশোর ও যুব নাট্য চার্চার সংকট ও সম্ভাবনা শিরোনামে শিশুদের অংশগ্রহণে সেমিনার অনুষ্ঠিত হয়।

বিকেল সাড়ে ৫টায় একাডেমি প্রাঙ্গণে শিশু-কিশোর ও যুবদের অংশগ্রহণে বের হয় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা। পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর অংশগ্রহণ ও নেতৃত্বে শতাধিক শিশুর অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় জাতীয় নাট্যশালা মিলনায়তনের সামনে থেকে। শোভাযাত্রাটি একাডেমি প্রদক্ষিণ করে মিলনায়তনের সামনে এসে শেষ হয়।

সন্ধ্যয় জাতীয় নাট্যশালা মিলনায়তনে শিশু-কিশোরদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় আলোচনা অনুষ্ঠান। আলোচনা অনুষ্ঠান শেষে পরিবেশিত হয় সাংস্কৃতিক পরিবেশনা।

বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং পিপলস থিয়েটারের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে পিপলস থিয়েটার এসোসিয়েশনের বন্ধু মহল, কল্পরেখা, স্বদেশ নাট্যঙ্গন, বাংলা নাট্যম-এর পরিবেশনার পাশাপাশি বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্যদল, অ্যাক্রোবেটিক দল এবং প্রতিশ্রুতিশীল দল পরিবেশন করে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা। সমবেত সংগীত পরিবেশিত হবে ‘আমরা সবাই মঞ্চকুড়ি’, ‘এ মাটি নয় জঙ্গীবাদের’।

শিল্পকলা একাডেমির নৃত্য দলের পরিবেশনায় ‘বীর পুরুষ’ শিরোনামে নৃত্যালেখ্য। কল্পরেখার সমবেত আবৃত্তি ‘বৃন্দ আবৃত্তি’; বন্ধু মহল গাজীপুরের সমবেত নৃত্য; রাজবাড়ীর স্বদেশ নাট্যাঙ্গন পরিবেশন করে নৌকাবাইসের গান; নরসিংদীর বাংলা নাট্যম পরিবেশন করে কোরিওগ্রাফি নৃত্য।

সমবেত নৃত্য ‘আজ যত যুদ্ধবাজ’পরিবেশন করে একাডেমির প্রতিশ্রুতিশীল শিল্পীবৃন্দ। বাংলাদেশ শিল্পকলা একাডেমির অ্যাক্রোবেটিক দলের পরিবেশনায় ক্যাপ ডান্স, দিয়াবো, হাড়ি লাঠি, রিং ডান্স এবং সউদিয়াও পরিবেশিত হয়। সবশেষে পরিবেশিত হয় সমবেত নৃত্য চলো বাংলাদেশ।

সুত্র জাগো

ভোলায় ডিবি পুলিশের অভিযানে ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ভোলায় ডিবি পুলিশের অভিযানে ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত

চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত

গুমের সঙ্গে জড়িতরা যত প্রভাবশালীই হোক না কেন, ছাড় দেওয়া হবে না :  মির্জা ফখরুল

গুমের সঙ্গে জড়িতরা যত প্রভাবশালীই হোক না কেন, ছাড় দেওয়া হবে না : মির্জা ফখরুল

বেনজীরকে ফেরাতে কাগজপত্র পাঠানো হয়েছে, এখনো জবাব মেলেনি : স্বরাষ্ট্রমন্ত্রী

বেনজীরকে ফেরাতে কাগজপত্র পাঠানো হয়েছে, এখনো জবাব মেলেনি : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর চীন সফরকালে মোট ১৭টি সমঝোতা স্মারক স্বাক্ষর: মাহদী আমিন

প্রধানমন্ত্রীর চীন সফরকালে মোট ১৭টি সমঝোতা স্মারক স্বাক্ষর: মাহদী আমিন

বাংলাদেশে বিদেশি হস্তক্ষেপ প্রত্যাখ্যানের পক্ষে চীন: শি জিনপিং

বাংলাদেশে বিদেশি হস্তক্ষেপ প্রত্যাখ্যানের পক্ষে চীন: শি জিনপিং

বাংলাদেশের সঙ্গে ‘বেল্ট অ্যান্ড রোড’ সহযোগিতা বাস্তবায়নে প্রস্তুত চীন

বাংলাদেশের সঙ্গে ‘বেল্ট অ্যান্ড রোড’ সহযোগিতা বাস্তবায়নে প্রস্তুত চীন

বিদায়ের ঘোষণা থেকে ইতিহাসের শিখরে, ১০ বছরে মেসির অবিশ্বাস্য রূপকথা

বিদায়ের ঘোষণা থেকে ইতিহাসের শিখরে, ১০ বছরে মেসির অবিশ্বাস্য রূপকথা

ভোলায় জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন সফল করতে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

ভোলায় জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন সফল করতে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

লালমোহনে বেওয়ারিশ কুকুরের কামড়ে আক্রান্ত-২০

লালমোহনে বেওয়ারিশ কুকুরের কামড়ে আক্রান্ত-২০

আরও...