অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় গাঁজা বাবা আটক


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৪শে জানুয়ারী ২০২০ রাত ০৩:৪১

remove_red_eye

১৭১৩



আকতারুল ইসলাম আকাশ : ভোলায় গাঁজাসহ এক গাঁজা বাবাকে আটক করেছেন পুলিশ। বুধবার  মধ্য রাতে সদর উপজেলার পূর্ব ইলিশা জংশন বাজারস্থ ইলিশা ফেরিঘাট থেকে তাকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ মহসিন (৩৮)। সে পূর্ব ইলিশা ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের সাহেব আলী গাজীর ছেলে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, আটককৃত মাদক ব্যবসায়ীকে গাঁজা বাবা নামে সবাই চেনে। সে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছেন।          
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ এনায়েত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে পূর্ব ইলিশা জংশন বাজারস্থ ইলিশা ফেরিঘাট থেকে দুই শত পঁয়ত্রিশ গ্রাম গাঁজাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।