অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩


টেস্টে বোলিংয়ে বর্ষসেরা এবাদত, ওয়ানডেতে ব্যাটিংয়ে সেরা মিরাজ


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৮ই মার্চ ২০২৩ বিকাল ০৫:৪৮

remove_red_eye

৩৬২

ক্রীড়া বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর ২০২২ সালের বর্ষসেরা টেস্ট বোলিং ফিগারের পুরস্কার টেপয়েছেন  বাংলাদেশের পেসার এবাদত হোসেন। ওয়ানডেতে সেরা ব্যাটিং পারফরমেন্সের পুরস্কার পেয়েছেন বাংলাদেশের মেহেদি হাসান মিরাজ।
গেল বছরের শুরুতেই মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ের নজির গড়ে  বাংলাদেশ। প্রথমবারের মতো নিউজিল্যান্ডের মাটিতে ৮ উইকেটে টেস্ট জয়ে বড় ভূমিকা রাখেন পেসার এবাদত। নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ২১ ওভারে ৬ মেডেনে ৪৬ রানে ৬ উইকেট তুলে নেন এবাদত। যার সুবাদে  ১৬৯ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। মাত্র ৪০ রানের টার্গেট সহজেই স্পর্শ করে জয় তুলে নেয় বাংলাদেশ।
এবাদতের এই বোলিং ফিগার গেল বছরের বর্ষসেরা টেস্ট বোলিং পারফরমেন্স হিসেবে নির্বাচিত করেছে ইএসপিএনক্রিকইনফো।
গত ডিসেম্বরে ঘরের মাঠে ভারতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে প্রথমে ব্যাট করতে নেমে ৬৯ রানে ৬ উইকেট হারায় বাংলাদেশ। এরপর আট নম্বরে ব্যাট হাতে নেমে অপরাজিত ১০০ রানের ইনিংস খেলেন মিরাজ। ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির স্বাদ নিতে ৮৩ বল খেলে ৮টি চার ও ৪টি ছক্কা মারেন তিনি। মিরাজের দুর্দান্ত সেঞ্চুরিতে  ম্যাচটি ৫ রানে জিতে ভারতের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত করেছিলো বাংলাদেশ।  
ওয়ানডেতে মিরাজের এই ইনিংসটি গেল বছরের সেরা ব্যাটিং পারফরমেন্স নির্বাচিত করেছে ইএসপিএনক্রিকইনফো।
এছাড়া টেস্টে ব্যাটিংয়ে ইংল্যান্ডের জনি বেয়ারস্টো, ওয়ানডেতে বোলিংয়ে ভারতের জসপ্রিত বুমরাহ, টি-টোয়েন্টিতে সেরা ব্যাটিং ভারতের সূর্যকুমার যাদব, টি-টোয়েন্টিতে সেরা বোলিং ইংল্যান্ডের স্যাম কারান নির্বাচিত হয়েছেন।
বর্ষসেরা অধিনায়ক নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের বেন স্টোকস।
এবারের পুরস্কারের জুরি বোর্ডে ছিলেন ইয়ান বিশপ, টম মুডি, ডেল স্টেইন, ড্যানিয়েল ভেট্টরি, লিজা স্তানলেকার, ওয়াসিম জাফর, পিটার বোরেন, ফারভেজ মারফের মতো সাবেক ক্রিকেটাররা।
ইএসপিএনক্রিকইনফোর ২০২২ সালের বর্ষসেরা অ্যাওয়ার্ড :
পুরুষ :
সেরা টেস্ট ব্যাটিং : জনি বেয়ারস্টো (ইংল্যান্ড) ১৩৬*, প্রতিপক্ষ নিউজিল্যান্ড।
সেরা টেস্ট বোলিং : এবাদত হোসেন (বাংলাদেশ) ৬/৪৬, প্রতিপক্ষ নিউজিল্যান্ড।
সেরা ওয়ানডে ব্যাটিং : মেহেদী হাসান মিরাজ (বাংলাদেশ) ১০০*, প্রতিপক্ষ ভারত।
সেরা ওয়ানডে বোলিং : জসপ্রিত বুমরাহ (ভারত) ৬/১৯, প্রতিপক্ষ ইংল্যান্ড।
সেরা টি-টোয়েন্টি ব্যাটিং : সূর্যকুমার যাদব (ভারত) ১১১*, প্রতিপক্ষ নিউজিল্যান্ড।
সেরা টি-টোয়েন্টি বোলিং : স্যাম কারান (ইংল্যান্ড) ৩/১২, প্রতিপক্ষ পাকিস্তান।
সহযোগী দেশগুলোতে সেরা ব্যাটিং : জর্জ মুনসি (স্কটল্যান্ড) ৬৬* (টি-টোয়েন্টি), প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ।
সহযোগী দেশগুলোর মধ্যে সেরা বোলিং : ব্রেন্ডন গ্লোভার (নেদারল্যান্ডস) ৩/৯ (টি-টোয়েন্টি), প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
টি-টোয়েন্টি (লিগ) সেরা ব্যাটিং : রজত পাটিদার (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু, আইপিএল) ১১২*, প্রতিপক্ষ লখনৌ সুপার জায়ান্টস।
টি-টোয়েন্টি (লিগ) সেরা বোলিং : উমরান মালিক (সানরাজার্স হায়দারাবাদ, আইপিএল) ৫/২৫, প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস।
বর্ষসেরা অভিষিক্ত ক্রিকেটার : হ্যারি ব্রুক (ইংল্যান্ড)।
বর্ষসেরা অধিনায়ক : বেন স্টোকস (ইংল্যান্ড)।
নারী :
সেরা ওয়ানডে ব্যাটিং : অ্যালিসা হিলি (অস্ট্রেলিয়া) ১৭০, প্রতিপক্ষ ইংল্যান্ড।
সেরা ওয়ানডে বোলিং : সোফি একলেস্টন (ইংল্যান্ড) ৬/৩৬, প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
সেরা টি-টোয়েন্টি ব্যাটিং : স্মৃতি মান্দানা (ভারত) ৬১, প্রতিপক্ষ ইংল্যান্ড।
সেরা টি-টোয়েন্টি বোলিং: রেনুকা সিং (ভারত) ৪/১৮, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।





লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...