অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

ফোনের যে অ্যাপ চুরি করছে ব্যাংকের তথ্য

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৮ই মার্চ ২০২৩ বিকাল ০৫:০৮

remove_red_eye

৪৯৬

স্মার্টফোনের কাজ সহজ করতে নানান রকম অ্যাপ ডাউনলোড করছেন। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ফোন ক্লিনিং, গেমিং অ্যাপ, ব্যাংকিং অ্যাপ, বাজার-সদাইয়ের অ্যাপ দৈনন্দিন কাজ সহজ করে দিচ্ছে। তবে আসল অ্যাপের রূপে অনেক ভুয়া অ্যাপ ঘাপটি মেরে থাকে আমাদের ফোনে।

এসব ভুয়া অ্যাপ ধীরে ধীরে ম্যালওয়ার ছড়ায় ফোনে। বিভিন্ন গুরুতবপূর্ণ ও ব্যক্তিগত তথ্য চুরি করে ফোন থেকে। সম্প্রতি গুগল প্লে স্টোরেরে মন একটি অ্যাপ খুঁজে পেয়েছেন বিশেষজ্ঞরা, যেটি ব্যাংকিং তথ্য চুরি করছে। অ্যাপটি হচ্ছে জেনোমর্ফ (Xenomorph)। বর্তমানে এটিকে গুগল প্লে স্টোরের সবচেয়ে বিপজ্জনক অ্যাপগুলোর মধ্যে একটি চিহ্নিত করা হয়েছে। আপনার ফোনে থাকলে এখনই আনইন্সটল করুন।

জেনোমর্ফ একটি অ্যান্ড্রয়েড ব্যাঙ্কিং ট্রোজান। এই ম্যালওয়্যারটি খুবই বিপজ্জনক, যা একটি বিশেষ উপায়ে ব্যবহারকারীদের ডেটা চুরি করে। অ্যাপটি মূলত একটি ক্লিনার অ্যাপ, যা ফোনে স্টোরেজ খালি করতে কাজ করে। তবে ক্লিনিং অ্যাপের ছন্দবেশে এই অ্যাপ চুরি করে ব্যবহারকারীর ব্যাংকের তথ্য।

এরই মধ্যে ৫০ হাজারেরও বেশি ব্যবহারকারী গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ইনস্টল করেছেন। থ্রেটফ্যাব্রিকের একটি প্রতিবেদনে বলা হয়েছে, জেনোমর্ফ ম্যালওয়্যারটি ৪০০ টিরও বেশি ব্যাঙ্কিং অ্যাপ এবং ডিজিটাল ওয়ালেটকে লক্ষ্য করেছে। এটি আপনার সম্মতি ছাড়া লেনদেনও করতে পারে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, এটি বর্তমানে স্পেন, আমেরিকা এবং তুরস্কের ব্যবহারকারীদের নজরে রাখছে। তবে শিগগির এটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়তে পারে। এই ধরনের অ্যাপ এড়াতে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের গুগল প্লে স্টোর থেকে অ্যাপ ইনস্টল করার সময় অত্যন্ত সতর্ক থাকতে বলছেন বিশেষজ্ঞরা।

সুত্র জাগো

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...