অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


বৃষ্টিতে ভেসে গেলে দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ প্রথম ওয়ানডে


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৭ই মার্চ ২০২৩ সন্ধ্যা ০৬:৩৪

remove_red_eye

৩৮৪

বৃষ্টির কারনে পরিত্যক্ত হয়েছে দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে।
গতরাতে ইস্ট লন্ডনে বৃষ্টির দাপটে মাঠেই নামতে পারেনি দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা। এমনকি টস করাও সম্ভব হয়নি।
স্থানীয় সময় দুপুর ১২টা ৩০ মিনিটে খেলা শুরুর কথা ছিলো। বৃষ্টির কারনে বিকেল ৪টা ৩৫ মিনিটে ম্যাচটি পরিত্যক্ত ঘোষনা করা হয়।
আগামীকাল একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলতে নামবে দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ।

সুত্র বাসস