বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২০শে জানুয়ারী ২০২০ রাত ০১:৪১
১৫০২
আকতারুল ইসলাম আকাশ : ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী হালিমা খাতুন গার্লস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টা থেকে সদর উপজেলার পরানগঞ্জ বাজার সংলগ্ন হালিমা খাতুন কলেজ প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ক্রীড়া প্রতিযোগীতা শেষে কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কলেজের প্রতিষ্ঠাতা সাবেক সচিব ও বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান এম মোকাম্মেল হকের ৮২তম জন্ম দিন পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব ও বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান এম মোকাম্মেল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. টিপু সুলতানের সার্বিক তত্ত্বাবধানে আরো উপস্থিত ছিলেন নাজিউর রহমান কলেজের অধ্যক্ষ মো. মাকসুদুর রহমান, পরানগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রব, পরানগঞ্জ ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মীর বেলায়েত হোসেন, পরানগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ছিদ্দিক, কলেজের ম্যানেজিং কমিটির সদস্য মুজাহিদুল হক এমরান, বীর মুক্তিযোদ্ধা মীর আলাউদ্দিন, মুজাফ্ফর আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন বাহারসহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠান উপস্থাপনা করেন অধ্যাপক মো. শফিকুল ইসলাম ও অধ্যাপক মো. মাহবুবুর রহমান। অনুষ্ঠানে সার্বিক দায়ত্ব পালন করেন মো. সিরাজুল ইসলাম।
অনুষ্ঠানে মোজাফ্ফর আলী তালুকদার ওয়াকফ এস্টেট এর পক্ষ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ মাদ্রাসার উন্নয়নের জন্য নয় লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।
দিন ব্যাপী মোট সাতটি ইভেন্টে কলেজের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া প্রতিযোগীতায় অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মাঝে অতিথিরা পুরষ্কার তুলে দেন।
আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল
যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী
জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী
ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ
সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা
খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল
বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী
একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা : সোহেল তাজ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক