চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ১৪ই মার্চ ২০২৩ রাত ১০:২৩
৪৯১
চরফ্যাশন প্রতিনিধি: দ্যা সুইডিশ পোস্টকোড ফাউন্ডেশন এর অর্থায়নে এবং কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড এর সহযোহিতায় ”মিডওয়াইফ চালিত স্বাস্থ্যসেবা” শীর্ষক প্রকল্পে পরিচালিত মনপুরা সাকুচিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ৫০টি নরমাল ডেলিভারী উদযাপন করেছেন কেন্দ্রটির ব্যবস্থাপনা কমিটি। সাকুচিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে মিডওয়াইফ দ্বারা ৫০তম নরমাল ডেলিভারী উদযাপন উপলক্ষে মঙ্গলবার (১৪ মার্চ) বেলা ১১টায় সাকুচিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান ওলিউল্লাহ কাজল। এসময় আরও উপস্থিত ছিলেন মিডওয়াইফ পরিচালিত স্বাস্থ্যসেবা প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক জাকির হোসেন ও ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ব্যবস্থাপনা কমিটির সদস্যরা। এসময় বক্তারা এই সাফল্যের জন্য সকল পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের অক্লান্ত পরিশ্রম ও তাদের অবদানের কথা কৃতজ্ঞতার সাথে তুলে ধরে বলেন, এ দূর্গম অঞ্চলে পিএইচডি কর্তৃক মিডওয়াইফ পরিচালিত স্বাস্থ্যসেবা প্রকল্পের মাধ্যমে মানুষ যে স্বাস্থ্যসেবা পাচ্ছে তা আমাদের জন্য আর্শীবাদ স্বরুপ। ২জন মিডওয়াইফ ও একজন মেডিকেল এসিস্ট্যান্টসহ ৩জন ভলান্টিয়ারের পরিশ্রম ও কর্মদক্ষতার ফল স্বরুপ আজ আমরা এখানে ৫০তম নরমাল ডেলিভারী উদযাপন করছি। তিনি অত্র ইউনিয়নে কর্মরত স্বাস্থ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা বিভাগের সকল কর্মীসহ কেন্দ্র ব্যবস্থাপনা কমিটির সকলকে সার্বিক সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানান এবং অচিরেই ১০০তম নরমাল ডেলিভারী উদযাপন করার প্রত্যাশায় সকলকে এগিয়ে আসার আহবান জানান।
প্রকল্পটি জেলার চরফ্যাশন মনপুরাসহ উপজেলার ৪টি দূর্গম অঞ্চলে ত্রিপক্ষীয় অংশিদারিত্বে বাস্তবায়ন করছে পার্টনার্স ইন হেলথ এন্ড ডেভেলপমেন্ট (পিএইচডি)।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত