অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

মনপুরার সাকুচিয়া স্বাস্থ্য কেন্দ্রে ৫০তম নরমাল ডেলিভারী

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১৪ই মার্চ ২০২৩ রাত ১০:২৩

remove_red_eye

৪৮২

চরফ্যাশন প্রতিনিধি: দ্যা সুইডিশ পোস্টকোড ফাউন্ডেশন এর অর্থায়নে এবং কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড এর সহযোহিতায় ”মিডওয়াইফ চালিত স্বাস্থ্যসেবা”  শীর্ষক প্রকল্পে পরিচালিত মনপুরা সাকুচিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ৫০টি নরমাল ডেলিভারী উদযাপন করেছেন কেন্দ্রটির ব্যবস্থাপনা কমিটি। সাকুচিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে  মিডওয়াইফ দ্বারা ৫০তম নরমাল ডেলিভারী উদযাপন উপলক্ষে মঙ্গলবার (১৪ মার্চ) বেলা ১১টায় সাকুচিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  ইউপি চেয়ারম্যান ওলিউল্লাহ কাজল। এসময় আরও উপস্থিত ছিলেন মিডওয়াইফ পরিচালিত স্বাস্থ্যসেবা প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক জাকির হোসেন ও ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ব্যবস্থাপনা কমিটির সদস্যরা। এসময় বক্তারা এই সাফল্যের জন্য সকল পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের অক্লান্ত পরিশ্রম ও তাদের অবদানের কথা কৃতজ্ঞতার সাথে তুলে ধরে বলেন, এ দূর্গম অঞ্চলে পিএইচডি কর্তৃক মিডওয়াইফ পরিচালিত স্বাস্থ্যসেবা প্রকল্পের মাধ্যমে মানুষ যে স্বাস্থ্যসেবা পাচ্ছে তা আমাদের জন্য আর্শীবাদ স্বরুপ। ২জন মিডওয়াইফ ও একজন মেডিকেল এসিস্ট্যান্টসহ ৩জন ভলান্টিয়ারের পরিশ্রম ও কর্মদক্ষতার ফল স্বরুপ আজ আমরা এখানে ৫০তম নরমাল ডেলিভারী উদযাপন করছি। তিনি অত্র ইউনিয়নে কর্মরত স্বাস্থ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা বিভাগের সকল কর্মীসহ কেন্দ্র ব্যবস্থাপনা কমিটির সকলকে সার্বিক সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানান এবং অচিরেই ১০০তম নরমাল ডেলিভারী উদযাপন করার প্রত্যাশায় সকলকে এগিয়ে আসার আহবান জানান।
প্রকল্পটি জেলার চরফ্যাশন মনপুরাসহ উপজেলার ৪টি দূর্গম অঞ্চলে ত্রিপক্ষীয় অংশিদারিত্বে বাস্তবায়ন করছে পার্টনার্স ইন হেলথ এন্ড ডেভেলপমেন্ট (পিএইচডি)।

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

আরও...