অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

তজুমদ্দিনে পতিত জমিতে তরমুজের বাম্পার ফলন

তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১৪ই মার্চ ২০২৩ রাত ১০:২২

remove_red_eye

৪৯৮

তজুমদ্দিন প্রতিনিধি: আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর ভোলার তজুমদ্দিনের চরাঞ্চলে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে তরমুজ চাষে বাম্পার ফলন হয়েছে। তরমুজ আবাদে উপজেলায় বিগত বছরের রেকর্ড ছাড়িয়েছে। লক্ষমাত্রার চেয়ে বেশি আবাদ হওয়ায় খুশি কৃষি বিভাগও। রোগ বালাই কম ও পোকা মাকড়েরর আক্রমন না থাকায় আগে ভাগে তরমুজ কাটতে পেরে ভালো দাম পাওয়ার আশায় বুক বেঁধেছে কৃষকরা। ক্ষেত থেকে সংগ্রহ করা তরমুজ কৃষকরা ট্রলার যোগে সরাসরি চট্টগ্রামসহ দেশের বড় বড় শহরে ফলের আড়ৎতে নিয়ে ভালো দামে বিক্রি করছেন। এতে কৃষকরা উৎপাদন খরচ পুষিয়ে ভালো লাভবান হচ্ছেন। যারফলে নতুন নতুন কৃষকরা ঝুঁকছেন তরমুজ চাষে।
উপজেলার বিচ্ছিন্ন চরমোজাম্মেলে বিগত বছরগুলিতে আমন ধান কাটার পর জমিগুলো অনাবাদি পতিত জমি হিসেবে পরে থাকতো। কিন্তু এ বছর পাশ্ববর্তী জেলা নোয়াখালীর সুবর্ণচরের কৃষকরা বাণিজ্যিকভাবে তরমুজ চাষাবাদ শুরু করেন। তবে চর মোজাম্মেলে বাণিজ্যিক তরমুজ চাষের খবরই নেই তজুমদ্দিন কৃষি অফিসে। কৃষকরা জানান তাদের সাথে সুবর্ণ চরের কৃষি অফিসের যোগাযোগ থাকলেও যোগাযোগ নেই তজুমদ্দিনের কৃষি অফিসের সাথে। আর অফিসও তাদের খোজ-খবর নেয়নি। এ বছর রোগ ও পোকা মাকড়ের আক্রমণ না থাকায় বিগত সময়ের তুলনায় তরমুজের বাম্পার ফল হয়েছে। উৎপাদিত তরমুজ নদী পথে মোকামে নেয়ার ফলে খরচ কম হচ্ছে বলেও জানান কৃষকরা। তবে সরকারী বরাদ্দ না থাকায় তরমুজ চাষিদের জন্য পরামর্শ দেয়া ছাড়া আর কোন কিছুই করার নেই বলে জানান কৃষি অফিস।
উপজেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে, এবছর উপজেলায় তরমুজ চাষের লক্ষমাত্রায় নির্ধারণ করা হয় ৫ হেক্টর। কিন্তু চাষাবাদ হয়েছে প্রায় ৪০হেক্টর জমিতে। উৎপাদনের লক্ষমাত্রা ছিলো ১শত ২৫ মেট্টিক টন কিন্তু উৎপাদন হয়েছে প্রায় ১হাজার মেট্টিক টন। যা লক্ষমাত্রার চেয়ে অনেক বেশি।
জানতে চাইলে সুবর্ণচর থকে আসা কৃষক তাজুল ইসলাম, মোঃ আহসান উল্যাহসহ কয়েকজন বলেন, আমরা নোয়াখালী থেকে এখানে এসে ২৫ হেক্টর জমিতে তরমুজের চাষ করছি। এ বছর পোকা মাকড়ের আক্রমণ কম ও আবহাওয়া অনুকূলে থাকায় তরমুজের ফলন ভালো হওয়ায় আশা করি লাভবান হবো। তবে সরকারি সহযোগীতা পেলে আমরাসহ অন্য কৃষকরাও তরমুজ চাষে আগ্রহী হবে। তবে তজুমদ্দিন উপজেলা কৃষি অফিস থেকে কোন ধরনের সহযোগীতা করা হয়নি বলেও জানান কৃষকরা।  
উপরোল্লিখিত বিষয় জানতে ভোলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ও তজুমদ্দিন উপজেলা কৃষি কর্মকর্তা (অ.দা) মো. হাসান ওয়াসিরুল কবীরকে তার বক্তব্য জানতে একাধিকবার ফোন করে সাংবাদিক পরিচয় দিলেই তিনি ব্যস্ততা দেখিয়ে ফোন কেটে দেন। যে কারণে তার বক্তব্য নেয়া যায়নি।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...