অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


দৌলতখানের মেঘনা নদী থেকে তিন ট্রলারসহ ১২ জেলে আটক


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ১৪ই মার্চ ২০২৩ রাত ১০:১৭

remove_red_eye

৪১৬

দৌলতখান সংবাদদাতা:  ভোলার দৌলতখানের মেঘনায় অভিযান চালিয়ে ১২ জন জেলেসহ তিনটি মাছ ধরার ট্রলার জব্দ করেছে প্রশাসন। মেঘনায় মাছ ধরা নিষিদ্ধ আইন অমান্য করে অসাধু জেলেরা অবৈধভাবে মাছ ধরায় এই অভিযান পরিচালনা করা হয় । মঙ্গলবার উপজেলা মৎস্য বিভাগ এ অভিযান পরিচালনা করেন। উপজেলা নির্বাহী অফিসার পাঠান মো. সাইদুজ্জামান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার দায়ে ১২ জেলের জরিমানা করেন। এসময়ে ট্রলারে থাকা জব্দকৃত ১০ হাজার মিটার জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহফুজ হাচনাইন জানান,  নিষেধাজ্ঞা অমান্য করে  মেঘনায় মা  ইলিশ শিকার করায় উপজেলার মদনপুর এলাকা থেকে  ১২ জেলেকে আটক করা হয়।