বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৪ই মার্চ ২০২৩ রাত ০৯:০৩
৩৪৪
প্রখ্যাত সাংবাদিক আবদুস সালামের জ্যেষ্ঠ কন্যা ও বিশিষ্ট সাংবাদিক এবিএম মূসার স্ত্রী সেতারা মূসা আর নেই। আজ মঙ্গলবার বিকেল ৪টায় তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রাজধানী আনোয়ার খান মর্ডান হসপিটালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি... রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৩ বছর।
তিনি এক পুত্র ও তিন কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
কর্মজীবনে তিনি পাকিস্তান আমলে দৈনিক পূর্বদেশ ও আওয়াজ পত্রিকাসহ বিভিন্ন জাতীয় দৈনিকে নারী পাতার সম্পাদক ছিলেন। তাছাড়া তিনি সমাজ সেবক হিসেবে অনেক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন।
মরহুমার কন্যা সাংবাদিক পারভীন সুলতানা ঝুমা বাসসকে জানান- আজ বাদ এশা রাজধানীর মোহম্মদপুরের ইকবাল রোড মসজিদে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। আগামীকাল বুধবার বাদ জোহর ফেনী জেলার ফুলগাজী উপজেলার কুতুবপুরে দ্বিতীয় নামাজে জানাজা শেষে তাকে স্বামী এবিএম মূসার কবরের পাশে দাফন করা হবে।
মহিয়সী নারী সেতারা মূসা’র মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ। তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
শোক জানিয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্ত। ফেনী সাংবাদিক ফোরাম, ঢাকার সভাপতি তানভীর আলাদিন ও সাধারণ সম্পাদক ফয়েজ উল্লাহ ভূঞা।
সুত্র বাসস
ভোলায় ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেলো ২২ হাজার অসহায় মানুষ
লালমোহনের অধ্যক্ষ ড. শফিকুল ইসলাম পেলেন জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক সম্মাননা
লালমোহন হা-মীমের নবীন শিক্ষার্থীদের বরণ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
দিল্লিতে ধর্নায় বসে আটক মমতা বন্দ্যোপাধ্যায়
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর
যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা বাতিল, প্রশ্নফাঁসের ঘটনায় তদন্ত কমিটি
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
অনলাইনে পার্টটাইম চাকরির প্রলোভনে ব্যবসায়ীর ২৪ লাখ টাকা আত্মসাৎ
খড়ের গাদায় মিললো দুটি দেশীয় বন্দুক
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত