অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


তজুমদ্দিনে আন্তর্জাতিক নারী দিবস সুশীলনের কর্মসূচি


তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১৩ই মার্চ ২০২৩ সন্ধ্যা ০৭:৫১

remove_red_eye

৪০৯

তজুমদ্দিন প্রতিনিধি: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জনসচেতনা বৃদ্ধির লক্ষ্যে সপ্তাহ ব্যাপী কর্মসূচি গ্রহণ করেছেন এনজিও সুশীলন। 
 এর অংশ হিসেবে সোমবার (১৩ মার্চ) শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন।
দিবসে এবারের প্রতিপাদ্য বিষয় ছিল "ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন" 
 
শোভাযাত্রা শেষে উপজেলা আধুনিক হলরুমে ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথির হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর বেগম শিলা, আরো বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা রামেন্দ্র চন্দ্র বিশ্বাস, মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম কিবরিয়া, প্রেসক্লাবের প্রাক্তন সভাপতি রফিক সাদি,  সুশীলন উপজেলা শাখা ম্যানেজার সুরুজ মিয়া, এনজিও কর্মী আসমা বেগম প্রমুখ।