অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডির বর্ণিল উদ্বোধন

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৩ই মার্চ ২০২৩ সন্ধ্যা ০৭:১৯

remove_red_eye

৩৮১

বর্নিল উদ্বোধনের   মধ্য দিয়ে শুরু হলো  বঙ্গবন্ধু  কাপ আন্তর্জাতিক  কাবাডি টুর্নামেন্ট।  আজ রাজধানীর  জাতীয় ভলিবল স্টেডিয়ামে  প্রধান অতিথি হিসেবে  টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন  তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। 
এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোস্তফা কামাল মজুমদার, পুলিশের মহাপরিদর্শক ও কাবাডি ফেডারেশনের সভাপতি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, কাবাডি ফেডারেশনের সাধারন সম্পাদক ও পুলিশের উপ-মহাপরিদর্শক হাবিবুর রহমান এবং যুগ্ম সম্পাদক ও পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক গাজী মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।
বাংলাদেশের জাতীয় খেলা  কাবাডির ভবিমুর্তি উজ্জল করার জন্য  ফেডারেশনকে ধন্যবাদ  জানিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ,‘সাফ ফুটবলের চেয়েও বড় আয়োজন বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে। কারন সাফে খেলে থাকে সাতটি দেশ। আর এই টুর্নামেন্টে খেলছে ১২টি দেশ। বঙ্গবন্ধুর নামে এই টুর্নামেন্ট চালু করার জন্য আমি কাবাডি ফেডারেশনের সবাইকে ধন্যবাদ জানাই’
ফেডারেশনের সভাপতি ও পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, ‘বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে অংশ নিতে আসা সকল দেশের খেলোয়াড়দের আমি অভিনন্দন জানাই।’
এর আগে বেলা চারটায় ১২ দেশের খেলোয়াড়রা ম্যাটে আসেন। সর্বাগ্রে আর্জেন্টিনা। এরপর চাইনিজ তাইপে, ইংল্যান্ড, ইন্দোনেশিয়া, ইরাক, কেনিয়া, মালয়েশিয়া, নেপাল, পোল্যান্ড, শ্রীলংকা, থাইল্যান্ড এবং সবশেষে স্বাগতিক বাংলাদেশ। 
উদ্বোধনী অনুষ্ঠানের শেষে ১২ দেশের জনপ্রিয় সঙ্গীতের সঙ্গে নৃত্য পরিবেশিত হয়।  
বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের এবারের আসরে চার মহাদেশের ১২টি দেশ অংশ নিচ্ছে। ছয়টি করে দল দুটি গ্রুপে বিভক্ত হয়ে খেলছে। এ গ্রুপে- স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ আর্জেন্টিনা, ইরাক, নেপাল, ইংল্যান্ড ও পোল্যান্ড। বি-গ্রুপে রয়েছে কেনিয়া, ইন্দোনেশিয়া, শ্রীলংকা, মালয়েশিয়া, চাইনিজ তাইপে ও থাইল্যান্ড। প্রত্যেকটি দল পাঁচটি করে ম্যাচ খেলবে। দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল খেলবে সেমিফাইনালে।

সুত্র বাসস

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

আরও...