বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৩ই মার্চ ২০২৩ সন্ধ্যা ০৭:১৬
৩৬৯
আহমেদাবাদে চতুর্থ ও শেষ টেস্ট ড্র করে অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজ ২-১ ব্যবধানে জিতলো স্বাগতিক ভারত। প্রথম দুই টেস্ট ভারত ও তৃতীয় টেস্টে জয় পেয়েছিলো অস্ট্রেলিয়া।
এই সিরিজ দিয়ে দ্বিতীয় বিশ^ টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিপাক্ষীক লড়াই শেষ করলো ভারত ও অস্ট্রেলিয়া। পয়েন্ট টেবিলের শীর্ষ দু’দল হবার সুবাদে আগামী ৭ জুন ওভালে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে দল দু’টি।
প্রথম ইনিংসে ৯১ রানে পিছিয়ে থেকে চতুর্থ দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ৩ রান করেছিলো অস্ট্রেলিয়া। ১০ উইকেট হাতে নিয়ে ৮৮ রানে পিছিয়ে ছিলো অসিরা।
পঞ্চম দিন পঞ্চম ওভারে অস্ট্রেলিয়ার নাইটওয়াচম্যান ওপেনার ম্যাথু কুনেমানকে ৬ রানে থামান স্পিনার রবীচন্দ্রন অশি^ন।
দলীয় ১৪ রানে প্রথম উইকেট পতনের পর দলের হাল ধরেন আরেক ওপেনার ট্রাভিস হেড ও মার্নাস লাবুশেন। ভারতের বোলারদের স্বাচ্ছন্দ্যে খেলে ২৯২ বলে ১৩৯ রান যোগ করেন হেড ও লাবুশেন। দু’জনই হাফ-সেঞ্চুরি তুলে নেন।
হাফ-সেঞ্চুরির পর নার্ভাস নব্বইতে হেডকে হতাশ করেন ভারতের স্পিনার অক্ষর প্যাটেল। ১০টি চার ও ২টি ছক্কায় ১৬৩ বলে ৯০ রান করেন হেড।
এরপর স্টিভেন স্মিথকে নিয়ে দলের রান ১৭৫এ নিয়ে যান লাবুশেন। ৭৯তম ওভারের প্রথম ডেলিভারির পর ইনিংস ঘোষনা করে অস্ট্রেলিয়া। তখন ৮ উইকেট হাতে নিয়ে ৮৪ রানে এগিয়ে ছিলো অসিরা। অস্ট্রেলিয়ার ইনিংস ঘোষনার পর ম্যাচটি ড্র মেনে নেয় ভারত।
লাবুশেন ৬৩ ও স্মিথ ১০ রানে অপরাজিত ছিলেন। ভারতের অশি^ন-প্যাটেল ১টি করে উইকেট নেন। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ৪৮০ ও ভারত ৫৭১ রান করেছিলো।
প্রথম ইনিংসে ১৮৬ রানের নান্দনিক ইনিংস খেলার সুবাদে ম্যাচ সেরা হয়েছেন ভারতের বিরাট কোহলি। যুগ্মভাবে সিরিজ সেরা হয়েছেন ভারতের অশি^ন ও রবীন্দ্র জাদেজা।
আগামী ১৭ মার্চ থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে ভারত ও অস্ট্রেলিয়া।
সুত্র বাসস
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত