অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

ভোলার মেঘনা নদী থেকে ১৩৮ মন ইলিশ সহবিভিন্ন প্রকার মাছ জব্দ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৯ই মার্চ ২০২৩ রাত ০৮:৩৫

remove_red_eye

৫৫৭

বাংলার কণ্ঠ প্রতিবেদক:  ভোলার  মেঘনা নদীর অভয়াশ্রমে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকার করায় কোস্টগার্ড অভিযান চালিয়ে ১৩৮ মন ইলিশ সহ বিভিন্ন প্রকার মাছ ও  দুটি ট্রলার  জব্দ করেছে ।
 কোস্টগার্ড দক্ষিন জোনের মিডিয়া কর্মকর্তা লে: কে এম শফিউল কিঞ্জল এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান,  আজ বৃহস্পতিবার  ভোর রাতে  ভোলা সদর উপজেলার রাজাপুর  ইউনিয়নের রামদারপুর এলাকায় তাদের একটি টিম মেঘনা নদীতে অভিযান চালায়। এসময় দুটি ইঞ্জিন চালিত ট্রলার থেকে ১০৩ মন ইলিশ, ১২মন পোয়া মাছ,২৩ মন ছোট চিংড়ি সহ মোট ১৩৮ মন বিভিন্ন প্রকার মাছ জব্দ করা হয়। পরে জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানা ও অসহায়দের মাঝে বিতরণ করা হয়েছে । এছাড়া জব্দকৃত দুটি  ইঞ্জিন চালিত ট্রলার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য মৎস্য বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, ইলিশসহ সকল প্রকার মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষে ১লা মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ভোলার ইলিশা থেকে চর পিয়ালের শাহবাজপুর চ্যানেলে মেঘনা নদীর ৯০ কিলোমিটার এবং ভেদুরিয়া থেকে চর রুস্তম পর্যন্ত তেঁতুলিয়া নদীর ১০০ কিলোমিটার পর্যন্ত অভয়াশ্রমে ইলিশসহ সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

আরও...