অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

লালমোহনে নিখোঁজ বাকপ্রতিবন্ধী গৃহবধূর লাশ ডোবা থেকে উদ্ধার

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৮ই মার্চ ২০২৩ রাত ০৯:৫৪

remove_red_eye

৩৭৫

বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলার লালমোহন উপজেলার একটি ডোবা থেকে নিখোঁজ বাকপ্রতিবন্ধী এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ ধারণা করছে, ওই গৃহবধূকে হত্যা করে দুর্বৃত্তরা তাঁর লাশ ডোবায় ফেলে দিয়েছে।
মঙ্গলবার (৭ মার্চ) দুপুরে উপজেলার দক্ষিণ ফুল বাগিচা গ্রামের একটি ডোবা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
স্বপ্না আক্তার নামে ওই গৃহবধূ ফুল বাগিচা গ্রামের মো. আলমগীর হোসেনের মেয়ে এবং দুই সন্তানের জননী।
স্বপ্নার স্বামী দ্বিতীয় বিয়ে করে খাগড়াছড়িতে থাকেন। যাঁর কারনে তিনি গত দুই মাস ধরে তাঁর বাবার বাড়িতে অবস্থান করেছিল। গত রোববার (৫ মার্চ) সকাল থেকে সে নিখোঁজ ছিলেন। বাগানের মধ্যের একটি ডোবা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। স্বপ্নার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। তাঁর পরিবারের লোকজন তাঁর লাশ দেখতে পেয়ে লালমোহন থানার পুলিশকে খবর দেয়। ধারণা করা হচ্ছে, তাকে ধর্ষণের পর হত্যা করে দুর্বৃত্তরা লাশ ওই ডোবায় ফেলে দিয়ে পালিয়ে গেছে।
লালমোহন থানার (ওসি তদন্ত) মো. এনায়েত হোসেন জানান, খবর পেয়ে তিনিও ঘটনাস্থলে গিয়েছেন। লাশের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য লাশ ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছেন। পুলিশের ধারণা, স্বপ্নাকে হত্যা করে দুর্বৃত্তরা তাঁর লাশ ডোবায় ফেলে দিয়েছে। তবে ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে কিনা সেটি ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে।

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আরও...