অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২১শে আশ্বিন ১৪৩৩

২১ বছর পালিয়ে থাকা ফাঁসির আসামীকে ভোলা থেকে গ্রেপ্তার করলো র‌্যাব

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩রা মার্চ ২০২৩ রাত ১০:২৫

remove_red_eye

৪৭৬

বাংলার কণ্ঠ প্রতিবেদক : একুশ বছর আগে স্ত্রীকে হত্যার দায়ে  মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী  আলী উদ্দিন বাঘা ওরফে মোঃ আলী আাহাম্মদ (৪৩) র‌্যাব-৮ অভিযান চালিয়ে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আলী  বিভিন্ন জেলায় ছদ্মবেশে পালিয়ে থাকার পর ৩ মার্চ শুক্রবার দুপুরে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের কন্দ্রকপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৮ বরিশাল এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে  ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়ন০৩ নং ওয়ার্ডের কন্দ্রকপুর এলাকা থেকে আটক করেন।  গ্রেফতারকৃত আসামীর নাম অলী উদ্দিন বাঘা ওরফে মোঃ আলী আাহাম্মদ (৪৩) , পিতা- মৃত রমিজ উদ্দিন বাঘা,

 হত্যাকান্ডের সময় - আলি বরিশাল জেলার হিজলা উপজেলাধীন লেমুয়া এলাকার বাসিন্দা ছিলেন বলে জানান র‌্যাব। গ্রেপ্তার আলী বাঘা  বর্তমানে ভোলার  রাজাপুর এলাকার বাসিন্দা  বলে জানায়।

র‌্যাবের  এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানাগেছে, গ্রেফতারকৃত আসামী আলী উদ্দিন বাঘা বরিশাল জেলার হিজলা উপজেলাধীন লেমুয়া এলাকার বাসিন্দা ছিলেন । তার  সাথে  হেলেনা ওরফে রোকেয়ার  ২০০১ সালের ১৯ মার্চ  বিয়ে হয়। বিবাহের ছয় সাত মাস পরে পারিবারিক কলহ জনিত কারণে স্ত্রীকে এলোপাতারি পেটে লাথি ও কিলঘুষি মেরে তার স্ত্রীকে হত্যা করে বাড়ি থেকে পালিয়ে যায় আলী । ২০০২ সালের ২ জানুয়ারি মৃত- হেলেনার ওরফে রোকেয়ার বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে। তার পর থেকে গ্রেফতারকৃত আসামী দীর্ঘ ২১(একুশ) বছর বিভিন্ন জেলায় ছদ্মবেশে পালিয়ে ছিলো।  অবশেষে র‌্যাব-৮ আধুনিক তথ্য ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আসামীর অবস্থান সনাক্ত করে মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী বর্তমানে ভোলার  রাজাপুর এলাকার কন্দকপুরের বাসিন্দা আলী বাঘা  গ্রেফতার করতে সক্ষম হয়।

 বরিশাল জেলার হিজলা থানায় মৃত্যুদন্ড প্রাপ্ত ওয়ারেন্ট ভুক্ত  আসামি মোঃ আলী আাহাম্মদের নামে হিজলা থানায় মামলা নং ০১, তারিখ-০২/০১/২০০২, জিআর মামলা নং- ০১/২০০২। পরে  তাকে বরিশালের হিজলা থানায় হস্তান্তর করা হয়েছে ।  

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

আরও...