লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২রা মার্চ ২০২৩ রাত ০৮:৫৫
৩৯৭
লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহনে নতুন ভোটার বেড়েছে ২৩ হাজার ১৪৮ জন। এর মধ্যে নারী ভোটার ১০ হাজার ৯২২ জন এবং পুরুষ ভোটার ১১ হাজার ২২৪ জন। এছাড়া নতুন ভোটারদের মধ্যে দুইজন তৃতীয় লিঙ্গের ভোটারও রয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে জাতীয় ভোটার দিবসের আলোচনা সভায় এ তথ্য উপস্থাপন করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আমীর খসরু গাজী।
তিনি জানান, নতুনদের মধ্যে সবচেয়ে বেশি ভোটার হয়েছেন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নে। ওই ইউনিয়ন থেকে নতুন ভোটার হয়েছেন ৩ হাজার ৪১৪ জন। আর সবচেয়ে কম ভোটার হয়েছেন লালমোহন ইউনিয়নে। যেখানে নতুন ভোটারের সংখ্যা ১ হাজার ২২৭ জন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা আমীর খসরু গাজী আরো বলেন, লালমোহনে আগের তথ্য অনুযায়ী ভোটার ছিল ২ লাখ ৩৩ হাজার ২৬ জন। হালনাগাদ ভোটার কার্যক্রমের মাধ্যমে বর্তমানে লালমোহনে ভোটার সংখ্যা ২ লাখ ৫৬ হাজার ১৭৪ জন।
জাতীয় ভোটার দিবসের আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনামিকা নজরুলের সভাপতিত্বে এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।
চরফ্যাশনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে র্যালি ও আলোচনা সভা
প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
প্রতিবেশী প্রায় সব দেশের সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ: তথ্যমন্ত্রী
দেশে রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
নারীর ক্ষমতায়নে সরকারের আন্তরিকতার অভাব নেই: তথ্যমন্ত্রী
স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত বাংলাদেশের মানুষ : রুহুল কবির রিজভী
প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর
১ ডিসেম্বর বড় সমাবেশে বিজয়ের মাসের কর্মসূচি শুরু করবে বিএনপি
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র সফল হবে না: দুদু
জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত