বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১লা মার্চ ২০২৩ রাত ১০:৩১
৩২৬
কোস্টগার্ড নৌ পুলিশসহ মৎস্য বিভাগের অভিযান
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ইলিশসহ অন্যান্য মাছ উৎপাদন বৃদ্ধির লক্ষে ভোলার ২টি অভয়আশ্রমে দুই মাসের নিষেধাজ্ঞার প্রথম দিন ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে কোস্টগার্ড , নৌ পুলিশ ও মৎস্য বিভাগ বুধবার সকাল থেকে অভিযান চালিয়েছে। কোস্টগার্ডের একটি টিম সকালে ভোলার ইলিশা,তুলাতুলি মেঘনা নদীতে স্পিডবোট যোগে নদীতে টহল দেয়ার পাশাপাশি মাছধরা থেকে ২ মাস বিরত থাকতে মাইকিং করে প্রচারনা চালিয়েছে। কিন্তু প্রশাসনের কঠোর অভিযানের ফলে প্রথম দিন মেঘনা ও তেঁতুলিয়া নদী ছিলো জেলে শূন্য। তাই দুপুর পর্যন্ত কোন জেলেকে আটকের কোন খবর পাওয়া যায়নি।
ভোলা কোস্টগার্ড দক্ষিন জোনের স্টাফ অফিসার (অপারেশন্স) লেফটেন্যান্ট এম হাসান মেহেদী ভোলার মেঘনা নদীতে অভিযান চালানো কালে বলেন, মেঘনা ও তেঁতুলিয়া নদীর অভয়আশ্রমে নিষেধাজ্ঞা চলাকালিন সময়ে যাতে কোন জেলে মাছ ধরতে না পারে তার জন্য দিনে এবং রাতে তাদের অভিযান চলবে। এই দুই মাস মৎস্য সম্পদ রক্ষা হলে মাছের উৎপাদন বৃদ্ধি পাবে।
উল্লেখ্য, ১ মার্চ থেকে ২ মাস ভোলার ভেদুরিয়া থেকে পটুয়াখালীর চর রুস্তম পর্যন্ত তেঁতুলিয়া নদীর ১০০ কিলোমিটার ও ইলিশা থেকে মনপুরা উপজেলার চর পিয়াল পর্যন্ত মেঘনা নদীর ৯০ কিলোমিটার এলাকায় পহেলা মার্চ থেকে ৩০ এপ্রিল দুই মাস সরকার সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ ঘোষনা করেছে মৎস বিভাগ ।
চরফ্যাশনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে র্যালি ও আলোচনা সভা
প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
প্রতিবেশী প্রায় সব দেশের সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ: তথ্যমন্ত্রী
দেশে রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
নারীর ক্ষমতায়নে সরকারের আন্তরিকতার অভাব নেই: তথ্যমন্ত্রী
স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত বাংলাদেশের মানুষ : রুহুল কবির রিজভী
প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর
১ ডিসেম্বর বড় সমাবেশে বিজয়ের মাসের কর্মসূচি শুরু করবে বিএনপি
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র সফল হবে না: দুদু
জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত