হাসনাইন আহমেদ মুন্না
প্রকাশিত: ২৮শে ফেব্রুয়ারি ২০২৩ রাত ০৮:৪৭
৩২৩
হাসনাইন আহমেদ মুন্না : জেলার তজুমদ্দিন উপজেলায় আজ তেল জাতীয় ফসল সরিষার উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার চাচড়া ইউনিয়নের উত্তর চাচড়া গ্রামে বারি সরিষা-১৪ জাত’র উপর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো: হাসান ওয়ারেসুল কবীর। তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় সরিষা ফসলের মাঠ দিবসের আয়োজন করে উপজেলা কৃষি অফিস।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু তাহের’র সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, জেলা বীজ প্রত্যায়ন অফিসার মো: জাকির হোসেন তালুকদার, উপ সহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, লক্ষণ চন্দ্র দাস, লক্ষণ দত্ত প্রমুখ।
বক্তারা বলেন, এক জমিকে দুই ফসলী থেকে তিন ফসলীতে রুপান্তর করাই আজকের উদ্দেশ্য। এতে করে তেল জাতীয় ফসলের উৎপাদন বাড়ার পাশাপাশি অনান্য ফসলও উৎপাদন বৃদ্ধি পাবে। আজকে বারি-১৪ জাতের সরিষা কর্তন শেষে বোরো ধানের চারা রোপণ করা হয়েছে জমিতে। পরবর্তীতে এই জমিতে আমন ধানের আবাদ করা হবে। এতে করে শস্যের নিবিরতা বৃদ্ধি পাবে ও পূরণ করা হবে ভোজ্য তেলের চাহিদা। এছাড়া তেলসহ অনান্য ফসল চাষে কারিগরী বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করা হয় মাঠ দিবসে।
মাঠ দিবসে সংশ্লিষ্ট এলাকার ৭০ জন আমন্ত্রিত কৃষকসহ মোট শতাধীক কৃষক উপস্থিত ছিলেন। এর মধ্যে আমন্ত্রিত ৭০ জন কৃষককে ৩’শ টাকা করে সম্মানী ভাতা প্রদান করা হয় কৃষি অফিস থেকে।
মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত
ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ
উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে
মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ
ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী
ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার
২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক