অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২৬শে নভেম্বর ২০২৬ | ১২ই অগ্রহায়ণ ১৪৩৩


ভোলার দুটি অভায়শ্রমে আগামীকাল থেকে মৎস্য শিকারে নিষেধাজ্ঞা শুরু হচ্ছে


হাসনাইন আহমেদ মুন্না

প্রকাশিত: ২৮শে ফেব্রুয়ারি ২০২৩ রাত ০৮:৪৬

remove_red_eye

৩৩২

হাসনাইন আহমেদ মুন্না : জেলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর ১’শ ৯০ কিলোমিটার এলাকার দুটি ইলিশের অভায়শ্রমে আগামীকাল এক মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত সব ধরনের মৎস্য শিকারে নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। এর মধ্যে মেঘনা নদীর চর ইলিশা থেকে মনপুরার চর পিয়াল পর্যন্ত ৯০ কিলোমিটার এলাকায় একটি অভায়শ্রম ও অন্যটি তেঁতুলিয়া নদীর ভেদুরিয়া থেকে পটুয়াখালীর চর রুস্তম পর্যন্ত ১’শ কিলোমিটার এলাকা।
ভোলার দুটি অভায়শ্রমসহ দেশের মোট ৬টি অভায়শ্রমে একইসময় থেকে মৎস্য শিকারে নিষেধাজ্ঞা শুরু হবে। এতে করে জাটকা (ছোট ইলিশ) রক্ষাসহ অনান্য সব ধরনের মাছের উৎপাদন বৃদ্ধি পাবে।
জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্লাহ বাসস’কে জানান, নিষেধাজ্ঞা কার্যক্রম সফল করতে অভায়শ্রম এলাকায় দিনে ও রাতে অভিযান পরিচালনা করা হবে। সমস্ত মাছ ধরার নৌকা ঘাটে আটক করে পাহারার ব্যবস্থা রাখা হবে। যাতে নদীতে নামতে না পারে। একইসাথে বরফ বিক্রির ক্ষেত্রে বিক্রেতাদের রেজিস্ট্রার ব্যবহার করতে হবে। শুধুমাত্র সাগরগামী মাছ ধরার ক্ষেত্রে বরফ বিক্রি করা হবে। আইন ভঙ্গকারী কাউকে ছাড় দেয়া হবেনা।
এদিকে মৎস্য বিভাগের উদ্যেগে প্রতিদিনই স্থানীয় হাট-বাজার, জেলে পল্লী-মাছ ঘাট ও মৎস্য আড়ৎগুলোতে জেলেদের নিয়ে সচেতনতা সভা চালানো হচ্ছে। জেলেদের নিষেধাজ্ঞা সম্পর্কে জানান দিতে ব্যানার, পোষ্টার, লিফলেট, মাইকিং ইত্যাদীর মাধ্যমে প্রচার প্রচারণা চলছে। এই সময়ে জেলেদের গ্রহণ করা ঋণের কিস্তি স্থগিত রাখার জন্য এনজিওগুলোকে চিঠি দেওয়া হচ্ছে।
জেলা মৎস্য কর্মকর্তা আরো জানান, শুধু জাটকা নয়, একইসাথে অনান্য সকল মাছের বাচ্চারা অভায়শ্রমে বৃদ্ধি পাবে। অভায়শ্রমে থেকে দু মাস মাছ ধরা থেকে বিরত থাকলে ইলিসসহ সব প্রকারের মাছের প্রাচুর্যতা বাড়বে ভোলায়। আমরা জেলেসহ সংশ্লিষ্টদের নিয়ে এ বিষয়ে সচেতনতা সভা ও অনান্য প্রচার প্রচারণা করছি। উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে প্রতিদিনই সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।
মৎস্য বিভাগ জানায়, গত অর্থবছর জেলায় মোট ইলিশের উৎপাদন হয়েছিলো ১ লাখ ৭৮ হাজার মেট্রিকটন। যা দেশের মোট ইলিশ উৎপাদনের ৩৩ ভাগ। এবছর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ৯২ হাজার মেট্রিকটন। অভায়শ্রমে মার্চ-এপ্রিলের নিষেধাজ্ঞা সফল করা গেলে ইলিশ উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।







চরফ্যাশনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে র‍্যালি ও আলোচনা সভা

চরফ্যাশনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে র‍্যালি ও আলোচনা সভা

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রতিবেশী প্রায় সব দেশের সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ: তথ্যমন্ত্রী

প্রতিবেশী প্রায় সব দেশের সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ: তথ্যমন্ত্রী

দেশে রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

নারীর ক্ষমতায়নে সরকারের আন্তরিকতার অভাব নেই: তথ্যমন্ত্রী

নারীর ক্ষমতায়নে সরকারের আন্তরিকতার অভাব নেই: তথ্যমন্ত্রী

স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত বাংলাদেশের মানুষ : রুহুল কবির রিজভী

স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত বাংলাদেশের মানুষ : রুহুল কবির রিজভী

প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর

১ ডিসেম্বর বড় সমাবেশে বিজয়ের মাসের কর্মসূচি শুরু করবে বিএনপি

১ ডিসেম্বর বড় সমাবেশে বিজয়ের মাসের কর্মসূচি শুরু করবে বিএনপি

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র সফল হবে না: দুদু

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র সফল হবে না: দুদু

জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার

জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার

আরও...