অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২৬শে নভেম্বর ২০২৬ | ১২ই অগ্রহায়ণ ১৪৩৩


বাংলাদেশ একমাত্র দেশ, যেই দেশ ভাষা জন্য রক্ত দিয়েছিলো : তোফায়েল আহমেদ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২২শে ফেব্রুয়ারি ২০২৩ রাত ০৮:২১

remove_red_eye

৩৫৫

বাংলার কণ্ঠ প্রতিবেদক: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক মন্ত্রী ও  ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ  ১৯৫২ সালের ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়ে বলেছেন, বাংলাদেশ একমাত্র দেশ, যেই দেশ ভাষা জন্য রক্ত দিয়েছিলো। বাংলাদেশ গর্বিত জাতি। আমরা মায়ের ভাষার জন্য রক্ত দিয়ে মাতৃভাষার অধিকার আদায় করেছি।
আজ মঙ্গলবার বেলা ১২ টায় ভোলা জেলা আওয়ামী লীগের আয়োজনে শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভায় ঢাকা থেকে ভাচুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 ভোলা   জেলা আওয়ামী লীগ সভাপতি ফজলুল কাদের মজনুর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো: ইউনুছ, বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম,জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক আরজু, সদরউপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলী নেওয়াজ পলাশ, জেলা শ্রমীকলীগ সভাপতি হারুন হাওলাদার, জেলা যুবলীগ সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম, জেলা সেচ্ছাসেবক লীগ সভাপতি আবু ছায়েম প্রমূখ। এসময় আলোচনা সভায় আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে রাত ১২ টা এক মিনিটে সরকারি স্কুল মাঠ কেন্দ্রীয় শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা, সকালে দলীয় কার্যালয়ের সামনে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন ও  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সংগঠনটির নেতা-কর্মীরা।





চরফ্যাশনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে র‍্যালি ও আলোচনা সভা

চরফ্যাশনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে র‍্যালি ও আলোচনা সভা

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রতিবেশী প্রায় সব দেশের সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ: তথ্যমন্ত্রী

প্রতিবেশী প্রায় সব দেশের সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ: তথ্যমন্ত্রী

দেশে রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

নারীর ক্ষমতায়নে সরকারের আন্তরিকতার অভাব নেই: তথ্যমন্ত্রী

নারীর ক্ষমতায়নে সরকারের আন্তরিকতার অভাব নেই: তথ্যমন্ত্রী

স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত বাংলাদেশের মানুষ : রুহুল কবির রিজভী

স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত বাংলাদেশের মানুষ : রুহুল কবির রিজভী

প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর

১ ডিসেম্বর বড় সমাবেশে বিজয়ের মাসের কর্মসূচি শুরু করবে বিএনপি

১ ডিসেম্বর বড় সমাবেশে বিজয়ের মাসের কর্মসূচি শুরু করবে বিএনপি

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র সফল হবে না: দুদু

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র সফল হবে না: দুদু

জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার

জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার

আরও...